নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা - শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে এক কাশ্মীরের ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বয়ানের ভিত্তিতে দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। তদন্তে নেমে পুলিশের নজরে আসে এক মহিলা ডাক্তার। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি সক্রিয় জইশের মহিলা ব্রিগেড?
সূত্রের খবর, ধৃত ডাঃ আদিল আহমেদ রাথের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিল শাকিল নামে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের ডাক্তারের হরিয়ানার বাড়িতে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩৬০ কেজি অ্যামনিয়াম নাইট্রেট, একটি অ্যাসল্ট রাইফেল, পিস্তল সহ প্রচুর গোলাবারুদ। পুলিশ সূত্রে খবর, ডাঃ আদিল আহমেদ রাথেরের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এই প্রথমবার জইশের মহিলা ব্রিগেড তৈরি করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে জামাত-উল-মোমিনাত। যার নেতৃত্বে রয়েছে মাসুদের বোন সাদিয়া আজহার। অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছিল তাঁর স্বামী ইউসুফের। সিঁদুরে যে ভাওয়ালপুরে জইশের সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভাওয়ালপুরের মার্কাজ-উসমান-ও-আলি থেকে এই সংগঠন তৈরি করা শুরু করেছে জইশ। ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা চালাচ্ছে জইশ।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের