নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো মানেই নাটক। এক একটি ম্যাচে নতুন নতুন মুহূর্তের সাক্ষী থাকে গোটা ফুটবল বিশ্ব। এবার চূড়ান্ত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচগুলি। যেখানে ফের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চেলসির মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
শুক্রবার নিওনে উয়েফার সদর দফতরে অনুষ্ঠিত ড্রতে এই ম্যাচগুলি নির্ধারিত হয়। লিগ পর্বে অপরাজিত থেকে শীর্ষস্থান অর্জনকারী আর্সেনাল শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে। যার প্রথম লেগ হবে আগামী ১০ই মার্চ। তবে সিটি রিয়াল ম্যাচ নিয়ে উন্মাদনা থাকবে তুঙ্গে। কারণ , প্রতিবারই রোমহর্ষক নাটকের সাক্ষী থেকেছে ফুটবলপ্রেমীরা।
ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলেন , "আমাদের ক্লাবের জন্য এই প্রতিযোগিতার ইতিহাসের সেরা দলগুলির বিরুদ্ধে আপনি যতই খেলবেন, আপনি ততই শিখবেন। ততই উন্নতি করবেন। এইসব ম্যাচ থেকে শিখেই ভবিষ্যতে আপনি আরও ভালো খেলবেন।"
এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বৈরথ -
১.চেলসি বনাম পিএসজি
২.লিভারপুল বনাম গ্যালাতাসারে
৩.ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
৪.বায়ার্ন মিউনিখ বনাম আটলান্টা
৫.বার্সেলোনা বনাম নিউক্যাসল
৬.টটেনহ্যাম বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
৭.স্পোর্টিং সিপি বনাম বোডো/গ্লিম্ট
৮.আর্সেনাল বনাম বায়ার লেভারকুসেন
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের