নিজস্ব প্রতিনিধি , হুগলী - শীত বাড়তেই ফের চোরের উপদ্রব উত্তরপাড়া থানা এলাকায়। একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। মূলত তালাবদ্ধ বাড়িকেই নিশানা করে সংঘবদ্ধ দল রাতের অন্ধকারে হানা দিচ্ছে। খোয়া যায় নগদ অর্থসহ একাধিক মূল্যবান সামগ্রী। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , উত্তরপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ সরকার। দীর্ঘদিন যাবৎ বাড়ি বন্ধ থাকার সুযোগে দুষ্কৃতীরা পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাতসাফাই চালায়। রবিবার সকালে বাড়ির মালিক এসে দেখতে পান আলমারি ভাঙচুরের পাশাপাশি প্রতিটি কক্ষ তছনছ হয়ে রয়েছে।

চন্দননগর কমিশনারেটের অন্তর্গত এই অঞ্চলে গত দু’তিন বছরে পঞ্চাশেরও বেশি গৃহভাঙার অভিযোগ জমা পড়েছে। অতীতে একাধিক অভিযানে কয়েকজনকে গ্রেফতার করে কিছু চোরাই জিনিস উদ্ধার করা গেলেও পরিস্থিতির স্থায়ী উন্নতি হয়নি। পুলিশের তরফে বাসিন্দাদের বারবার সতর্ক করা হচ্ছে যেন ফাঁকা বাড়ি রেখে দীর্ঘ সময় বাইরে না থাকতে, কোথাও গেলে থানায় আগাম জানিয়ে যেতে।
বাড়ির মালিক বিশ্বজিৎ সরকার জানান, 'আমরা নিয়মিত সামনের দিক নজরে রাখলেও পিছনের অংশে তেমন আসা হয় না। হঠাৎ সামনের দরজা খুলতে অসুবিধা হওয়ায় পিছনের দিকে যাই। তখনই বুঝতে পারি বড় চুরি হয়েছে। পুরো তিনতলা বাড়ি তছনছ করে সব নিয়ে পালিয়েছে। প্রশাসনের কাছে আর্জি, আমাদের চুরি যাওয়া টাকা, জিনিসপত্র যেন উদ্ধার করা হয়'।
ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী প্রশান্ত দাস জানান, 'দিনের পর দিন যথাযথ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাস করা অসম্ভব। আগের মতো ফের ক্লাবগুলির উদ্যোগে সমন্বয় গড়ে তুলে রাত পাহারার ব্যবস্থা চালু করা দরকার। ভোরের দিকে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। পুলিশের টহল আরও বাড়ানো উচিত। সাধারণ নাগরিকদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের