6a1bf1904bdc3_Gallery_1780215587183
মে ৩১, ২০২৬ দুপুর ০২:০৫ IST

ফাইনালের আগে বিশ্রাম বিতর্ক! আরসিবি কি পাচ্ছে ‘এক্সট্রা অ্যাডভান্টেজ’?

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ - IPL ফাইনালের আগে দুই ফাইনালিস্ট দলের প্রস্তুতির সুযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় ৪ দিনের বিশ্রাম ও পরিকল্পনার সুযোগ পেয়েছে। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠা গুজরাট টাইটান্সকে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নামতে হচ্ছে শিরোপা লড়াইয়ে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের সূচি নিয়েই প্রশ্ন তুলছেন ক্রিকেট মহলের একাংশ।

শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে গুজরাট। কিন্তু ম্যাচ শেষের পর থেকেই শুরু হয় ভোগান্তি। প্রতিকূল আবহাওয়ার কারণে চণ্ডীগড় থেকে আহমেদাবাদে ফেরার নির্ধারিত বিমান যাত্রা বিলম্বিত হয়। পাঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকায় ভারী বৃষ্টির প্রভাব পড়ে বিমান চলাচলেও। ফলে নির্ধারিত সময়ে রওনা হতে পারেনি গুজরাট শিবির। শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে দল আহমেদাবাদে পৌঁছয়। সেখান থেকে সড়কপথে হোটেলে ফেরে। এর জেরে বিশ্রাম ও অনুশীলনের সময় অনেকটাই কমে যায় শুভমন গিলদের।

অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আরসিবি। ফলে রজত পাতিদারের দল কয়েক দিন ধরে নির্ভারভাবে প্রস্তুতি সেরেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে এই বাড়তি বিশ্রাম ও কৌশলগত প্রস্তুতি বড় পার্থক্য গড়ে দিতে পারে। একই সঙ্গে প্রতিপক্ষকে বিশ্লেষণ করে পরিকল্পনা সাজানোর ক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে রয়েছে বেঙ্গালুরু শিবির।

তবে আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই গুজরাট। নক-আউট পর্বে দুরন্ত জয় দলের মনোবল অনেকটাই বাড়িয়েছে। এছাড়া নিজেদের ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিও বাড়তি প্রেরণা জোগাবে গিলদের। এর মধ্যেই সমর্থকদের মনে আরেকটি প্রশ্ন ঘুরছে-বৃষ্টির কারণে ফাইনাল সম্পূর্ণ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

IPL-এর নিয়ম অনুযায়ী, নির্ধারিত দিন ও রিজার্ভ ডে-দুই দিনই ম্যাচ আয়োজন সম্ভব না হলে লিগ পর্বে শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেই পরিস্থিতিতে লিগ পর্বে শীর্ষে থাকা দল হিসেবে সুবিধা পাবে আরসিবি। কারণ লিগ তালিকার এক নম্বর দল হিসেবেই তারা প্লে-অফে পৌঁছেছিল। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ফাইনালের দিনে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে ক্রিকেটপ্রেমীরা পূর্ণাঙ্গ ফাইনালের আশাই করছেন।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের