নিজস্ব প্রতিনিধি , রিয়াধ - স্বপ্নভঙ্গের তীব্র যন্ত্রণায় এবার মাঠের মাঝেই কেঁদে ভাসালেন ফুটবল সম্রাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র হাই-প্রোফাইল ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা খোয়ালো আল নাসের। হারের ধাক্কা এতটাই মারাত্মক ছিল যে, রানার্স-আপ পদক নিতেও পোডিয়ামের দিকে পা বাড়াননি পর্তুগিজ মহাতারকা। ইউরোপের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভূরি ভূরি ট্রফি জেতা এই কিংবদন্তি এশিয়ার মাটিতে এসেও যেভাবে ট্রফিহীন থাকলেন, তা তার কেরিয়ারের অন্যতম বড় ট্র্যাজেডি হয়ে রইল।
শনিবার রাতের এই মেগা ফাইনালে মাঠ জুড়ে শুধুই দাপট ছিল আল নাসেরের। পুরো ম্যাচে বিপক্ষের গোল লক্ষ্য করে ২০টি শট মেরেও জালে বল জড়াতে ব্যর্থ হন সিআর সেভেন ও তার সতীর্থরা। অথচ জাপানি দল গাম্বা ওসাকা মাত্র ৩টি অন টার্গেট শট নিয়ে কাজের কাজটি করে বাজিমাত করে যায়। রেফারি শেষ বাঁশি বাজানোর পরেই মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ডাগ-আউটের বেঞ্চে বসে হাত দিয়ে মুখ ঢেকে যখন তিনি কাঁদছিলেন। তখন সতীর্থ বা কোনো সাপোর্ট স্টাফের সান্ত্বনাও তার মন গলাতে পারেনি। প্রতিযোগিতার টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেও এমন অকল্পনীয় পরাজয় কিছুতেই মেনে নিতে পারছিলেন না ফুটবল দুনিয়ার এই গোলমেশিন।
সৌদি আরবের ক্লাব আল নাসেরের জার্সিতে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৪টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন রোনাল্ডো। কিন্তু রিয়াধের এই ক্লাবের হয়ে এখনও কোনো অফিশিয়াল ট্রফির স্বাদ পাননি তিনি। প্রথা অনুযায়ী দলের অধিনায়ক হিসেবে পুরস্কার বিতরণী মঞ্চে সতীর্থদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু হতাশায় ও অভিমানে রোনাল্ডো সেই ট্রফি মঞ্চের ধারেকাছেও যাননি। পরে কোচ জর্জ হেসুসের সঙ্গে বাকি ফুটবলাররা পদক নিতে যান। তবে চলতি মরশুমে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে আল নাসেরের। ফুটবলপ্রেমীদের আশা, আসন্ন বিশ্বকাপের আগে ঘরোয়া লিগ জিতেই হয়তো ক্লাব ফুটবলের এই দীর্ঘ ট্রফি খরা কাটাবেন পর্তুগিজ অধিনায়ক।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের