নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি টেস্টেই ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। একপেশে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ টেস্টে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বেঁচেছে সফরকারী শিবির। এইভাবে সিরিজ হারের পর বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালামদের দিকে আঙুল তুলছেন ক্রিকেট মহলের একাংশ। তবে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক জো রুটের মতে তাদের দিকে আঙুল তোলা উচিত নয়।
রুট বলেন, "আমরা ম্যানেজমেন্টের উপর বিশ্বাস রাখছি। ওরা দারুণ কাজ করেছে।আমি চার বছর আগে যখন অধিনায়ক ছিলাম, তখন থেকে এখনকার দলের তফাতটা দেখুন। প্রত্যেক ক্রিকেটার কতটা উন্নতি করেছে দেখুন। গোটা দল উন্নতি করেছে। এত কাজের পর ওদের উপর আঙুল তোলা অন্যায় হবে।আমাদের বেশ কিছু জায়গায় আরও পরিশ্রম করতে হবে। ম্যানেজমেন্ট তো সেই চেষ্টাই করছে। ইংল্যান্ড দল আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমরা অনেক উন্নতি করেছি। তার নেপথ্যে স্টোকস ও ম্যাকালামের বড় ভূমিকা আছে।"
অস্ট্রেলিয়ায় এই নিয়ে চারবার সিরিজ খেলছেন রুট। চারবারই হেরেছেন। তবে হোয়াইট ওয়াশ থেকে বেঁচেছে ইংল্যান্ড। তিনি বলেন , "সিরিজ হেরে হতাশ লাগছে। প্রতিবার এখানে এসে এত পরিশ্রম করেও হারতে খারাপ লাগে। আমরা কখনওই হারার মানসিকতা নিয়ে নামি না। তাই আরও খারাপ লাগছে। কিন্তু আমরাও পাল্টা আঘাত করেছি। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছি। এই কৃতিত্বও কম নয়।"
উল্লেখ্য , বেন স্টোকস ইংল্যান্ডের অধিনায়ক ও ম্যাকালাম কোচ হওয়ার পর ৪৫ টেস্টের মধ্যে ২৬টিতে জিতেছে ইংল্যান্ড। তাদের জেতার শতাংশ ৫৭। তার আগে রুটের অধিনায়কত্বে ইংল্যান্ড ৬৪ টেস্টের মধ্যে ২৭টি জয় পেয়েছিল।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের