নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাই শহীদ দিবসকে ঘিরে এবার নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হতে চলেছে মহানগরী। একসময় একটি রাজনৈতিক দলের একক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকা এই দিন এবার তিনটি পৃথক মঞ্চে পালিত হবে। ফলে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখা কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে।
এবার ২১শে জুলাই উপলক্ষ্যে শহীদ মিনার আসল তৃণমূলের কর্মসূচি, বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে কালীঘাটপন্থী তৃণমূলের সমাবেশ এবং গান্ধী মূর্তির কাছে কংগ্রেসের কর্মসূচি এই তিনটি পৃথক মঞ্চকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে লালবাজার। জানা গেছে, তিনটি স্থান মিলিয়ে প্রায় এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে ড্রোন নজরদারি, এইচআরএফএস, র্যাফ এবং প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।
নিরাপত্তা তদারকিতে থাকবেন একাধিক ডেপুটি কমিশনার-সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। যদিও এবার কোনও রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবু যানজটের আশঙ্কা থাকছে। শহীদ মিনার, রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোড এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় সমর্থকদের ভিড়ের কারণে যানবাহনের গতি ধীর হতে পারে। ক্যাথিড্রাল রোডে নির্দিষ্ট সময় অনুযায়ী একমুখী যান চলাচলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে , যাতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখা যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।
২১শে জুলাই রিপোর্ট ঘিরে বিধানসভায় বিস্ফোরক দাবি
বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল
শুভেন্দুর ভূমিকায় মদন মিত্রের প্রকাশ্য প্রশংসা
২১শে জুলাই নিয়ে প্রকাশ্যে ধামাচাপা ফাইল
জেলার বদলে এবার পিএসসির মাধ্যমে নিয়োগ বলে জানান দিলীপ ঘোষ
৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সোমবারই রিপোর্ট প্রকাশে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী
এসএসকেএমে অভিষেকের চিকিৎসা করানোর নির্দেশ আদালতের
১লা সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক
এবার মদন মিত্রের ক্ষোভের মুখে অভিষেক
মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতের বড় মন্তব্য
সোমবার বিধানসভায় শাহের চিঠি পড়ে শোনাবেন শুভেন্দু
বাংলায় আসছে ভারত ট্যাক্সি
প্লাস্টিক নির্ভরতা কমানোর আহ্বান শারদ্বতের
ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা জাদুঘরের সূচনা, অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের