নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৩৩ তম শহীদ দিবসের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ হল। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বিকেলে বিধানসভায় প্রকাশ করা হবে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের বহু প্রতীক্ষিত রিপোর্ট। দীর্ঘদিন প্রকাশ্যে না-আসা এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
সোমবার সকালে বিধানসভায় মুখ্যমন্ত্রী অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে বিকেলে প্রায় ১০ মিনিট সময় চেয়ে জানান, তিনি ২১ জুলাই-সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট পড়ে শোনাবেন। তার বক্তব্য, পূর্ববর্তী সরকার কমিশন গঠন করলেও সেই রিপোর্ট কখনও জনসমক্ষে প্রকাশ করেনি। তাই এবার বিধানসভার মাধ্যমে রিপোর্টের মূল বিষয়গুলি তুলে ধরা হবে। আগামীকাল ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে শহরে একাধিক রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি রয়েছে।
রিপোর্টে ২১ জুলাইয়ের ঘটনার তদন্ত, পর্যবেক্ষণ এবং সুপারিশ কী রয়েছে, তা জানার জন্য রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। সরকারের এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। বিরোধী শিবিরও রিপোর্ট প্রকাশের পর তার বিষয়বস্তু নিয়ে প্রতিক্রিয়া জানাবে বলেই মনে করা হচ্ছে।
বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল
শুভেন্দুর ভূমিকায় মদন মিত্রের প্রকাশ্য প্রশংসা
২১শে জুলাই নিয়ে প্রকাশ্যে ধামাচাপা ফাইল
জেলার বদলে এবার পিএসসির মাধ্যমে নিয়োগ বলে জানান দিলীপ ঘোষ
৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এসএসকেএমে অভিষেকের চিকিৎসা করানোর নির্দেশ আদালতের
১লা সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক
এবার মদন মিত্রের ক্ষোভের মুখে অভিষেক
মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতের বড় মন্তব্য
সোমবার বিধানসভায় শাহের চিঠি পড়ে শোনাবেন শুভেন্দু
বাংলায় আসছে ভারত ট্যাক্সি
প্লাস্টিক নির্ভরতা কমানোর আহ্বান শারদ্বতের
ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা জাদুঘরের সূচনা, অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন, কর্মসংস্থান ও দুগ্ধশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যালয় আপাতত না ভাঙার নির্দেশ হাইকোর্টের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের