নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহীদ দিবসের প্রাক্কালে প্রকাশিত তদন্ত কমিশনের রিপোর্টকে সামনে রেখে নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের রিপোর্ট তুলে ধরে তিনি অভিযোগ করেন, কমিশনের সুপারিশ অনুযায়ী নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়নি। একইসঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় রিপোর্ট পাঠ করে শোনানোর সময় মুখ্যমন্ত্রী দাবি করেন, কমিশন নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ ক রেছিল। তার অভিযোগ, তৎকালীন সরকার সেই সুপারিশ কার্যকর না করে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়েছিল। এই বিষয়টিকেই তিনি কমিশনের রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে তুলে ধরেন।
শুভেন্দু অধিকারী আরও জানান, যেসব পরিবার মনে করেন তারা এখনও ন্যায়বিচার পাননি, তাদের জন্য নতুন করে অভিযোগ দায়েরের সুযোগ করে দেওয়া হবে। প্রয়োজনে নতুন করে অভিযোগ দায়েরের সুযোগ করে দেওয়া হবে। প্রয়োজনে নতুন FIR গ্রহণ করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন করলে বর্তমান সরকার তা বিবেচনা করবে। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেই দেওয়া হবে।
এদিন বক্তব্যে মুখ্যমন্ত্রী নাম উল্লেখ না করেই তৎকালীন তৃণমূল নেতৃত্বের একাংশকে কটাক্ষ করেন। তার অভিযোগ, ২১ জুলাইয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অনেকে উচ্চপদে পৌঁছেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রাপ্য সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল
শুভেন্দুর ভূমিকায় মদন মিত্রের প্রকাশ্য প্রশংসা
২১শে জুলাই নিয়ে প্রকাশ্যে ধামাচাপা ফাইল
জেলার বদলে এবার পিএসসির মাধ্যমে নিয়োগ বলে জানান দিলীপ ঘোষ
৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সোমবারই রিপোর্ট প্রকাশে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী
এসএসকেএমে অভিষেকের চিকিৎসা করানোর নির্দেশ আদালতের
১লা সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক
এবার মদন মিত্রের ক্ষোভের মুখে অভিষেক
মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতের বড় মন্তব্য
সোমবার বিধানসভায় শাহের চিঠি পড়ে শোনাবেন শুভেন্দু
বাংলায় আসছে ভারত ট্যাক্সি
প্লাস্টিক নির্ভরতা কমানোর আহ্বান শারদ্বতের
ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা জাদুঘরের সূচনা, অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন, কর্মসংস্থান ও দুগ্ধশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের