নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিবেশ রক্ষা এবং বাংলার ঐতিহ্যবাহী জুট শিল্পকে নতুন করে চাঙ্গা করার বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। দমদম পার্কে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে তিনি প্লাস্টিকের ব্যাগ বর্জন করে চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। তার মতে, মানুষের অভ্যাসে এই ছোট পরিবর্তনই যেমন পরিবেশ রক্ষা করবে, তেমনই নতুন প্রাণ পাবে রাজ্যের জুট শিল্প।
রবিবার দমদম পার্ক বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষের হাতে চটের ব্যাগ তুলে দিয়ে তিনি প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার বক্তব্য, রাজ্যে পালাবদলের পর একের পর এক জুটমিল চালু হচ্ছে। সেই শিল্পকে টিকিয়ে রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে চটের ব্যাগের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'আমাদের সঠিক জায়গায় প্লাস্টিক ব্যবহার করা উচিত। যেমন চেয়ার টেবিল তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন হতে হবে।'
পরিবেশ দূষণ প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, 'বায়োটিক্যাল জিনিসপত্র ব্যবহার করতে হবে, এগুলি পরিবেশের ক্ষতি করে না। আজকাল আমরা প্লাস্টিকের মূর্তিও পুজো করছি। পুজো করতে হলে মাটির মূর্তিতে পুজো করুন। সর্বত্র প্লাস্টিক বর্জন করুন। চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলি বাঁচবে। তাই আমার অনুরোধ, পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান।'
২১শে জুলাই রিপোর্ট ঘিরে বিধানসভায় বিস্ফোরক দাবি
বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল
শুভেন্দুর ভূমিকায় মদন মিত্রের প্রকাশ্য প্রশংসা
২১শে জুলাই নিয়ে প্রকাশ্যে ধামাচাপা ফাইল
জেলার বদলে এবার পিএসসির মাধ্যমে নিয়োগ বলে জানান দিলীপ ঘোষ
৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সোমবারই রিপোর্ট প্রকাশে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী
এসএসকেএমে অভিষেকের চিকিৎসা করানোর নির্দেশ আদালতের
১লা সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক
এবার মদন মিত্রের ক্ষোভের মুখে অভিষেক
মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতের বড় মন্তব্য
সোমবার বিধানসভায় শাহের চিঠি পড়ে শোনাবেন শুভেন্দু
বাংলায় আসছে ভারত ট্যাক্সি
ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা জাদুঘরের সূচনা, অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন, কর্মসংস্থান ও দুগ্ধশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের