নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র। দল ভাঙন, বিধায়ক ও সাংসদদের একাংশের শিবির বদল সহ আসল তৃণমূলের টানাপোড়েনের আবহে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জল্পনার জবাব দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মমতা বা অভিষেক যোগ দিতে চাইলে সেই সিদ্ধান্ত তিনি একা নেবেন না; বিষয়টি দেখবে দলের জাতীয় কর্মসমিতি।
বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধায়কদের এক বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে। একই সঙ্গে তৃণমূলের একাধিক সাংসদও দল ছেড়ে এনডিএ-সমর্থিত এনসিপিআই শিবিরে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কালীঘাট শিবিরের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
এই আবহেই রবিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার শিবিরে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি ওদের নেওয়ার কেউ নই। ওরা ইচ্ছাপ্রকাশ করলে জাতীয় কর্মসমিতি সিদ্ধান্ত নেবে।' তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিদ্রোহীদের উদ্দেশ্যে করা মন্তব্যেরও জবাব দেন। ঋতব্রত কটাক্ষ করে বলেন,'আপনারাই বলছেন সবাই ইডি-সিবিআইয়ের ভয়ে আপনাদের ছেড়েছে। যদি সত্যিই তাই হয়, তাহলে ভেবে দেখুন, যারা সেই ভয়ে গেছে তারা আবার ফিরবে কেন?'
বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল
শুভেন্দুর ভূমিকায় মদন মিত্রের প্রকাশ্য প্রশংসা
২১শে জুলাই নিয়ে প্রকাশ্যে ধামাচাপা ফাইল
জেলার বদলে এবার পিএসসির মাধ্যমে নিয়োগ বলে জানান দিলীপ ঘোষ
৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সোমবারই রিপোর্ট প্রকাশে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী
এসএসকেএমে অভিষেকের চিকিৎসা করানোর নির্দেশ আদালতের
১লা সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক
এবার মদন মিত্রের ক্ষোভের মুখে অভিষেক
সোমবার বিধানসভায় শাহের চিঠি পড়ে শোনাবেন শুভেন্দু
বাংলায় আসছে ভারত ট্যাক্সি
প্লাস্টিক নির্ভরতা কমানোর আহ্বান শারদ্বতের
ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা জাদুঘরের সূচনা, অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন, কর্মসংস্থান ও দুগ্ধশিল্পে নতুন সম্ভাবনার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যালয় আপাতত না ভাঙার নির্দেশ হাইকোর্টের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের