নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - নির্বাচনী প্রচারে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশীপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে তিনি একদিকে যেমন রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপশি, ভাষা ও জনজাতি সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের বার্তাও দেন।
শনিবার কাশীপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়ার হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ' হুড়া ব্লকে আইটিআই হয়েছে, পানীয় জল প্রকল্প হয়েছে। কৃষক বাজার করা হয়েছে। মহিলা ফুটবল অ্যাকাডেমি হয়েছে। বিদেশেও গিয়েছে। ছৌ অ্যাকাডেমি হয়েছে। বিরসা মুণ্ডা বিশ্ববিদ্যালয় করা হয়েছে। পঞ্চানন বর্মার, রঘুনাথ মুর্মুর নামেও প্রতিষ্ঠান হয়েছে। আমরা ছট পুজোতেও ছুটি দিই। বিরসার জন্মদিনেও ছুটি দিই। জনজাতিকে সম্মান করি।'
পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষের অত্যাচারের কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন, ' সব ধর্ম, জাতপাত আছে। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। দুর্গা, কালী, শীতলা পুজো করি। থানে যাই। গুরুদ্বারে যাই। ইদে যাই। বিজেপি ভোটের রাজনীতি করে বলবে এটা করব। ওড়িশায় ডাবল ইঞ্জিন সরকার। জনজাতিদের উপরে কী অত্যাচার! উত্তরপ্রদেশেও।'
SIR ইস্যুতে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ' ডিটেনশন ক্যাম্প করে তাড়াতে চাইছে। একটা লোককেও তাড়াতে দেব না, তার আগে বিজেপিকে তাড়াব দিল্লি থেকে। মনে রেখো, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা আর বিজেপি ভ্যানিশ। আমাদের লোকজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন না। লাভ হবে না তাতে। মনে রাখবেন, যম আছে পিছে, পালাবার পথ নেই।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের