নিজস্ব প্রতিনিধি , দিল্লি - উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে ঘিরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক কর্মকাণ্ডে তৃণমূল তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শাসক দল। দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তুলেছেন, 'বিজেপির এজেন্টের ভূমিকায় নেমে রাজ্যপাল নোংরা রাজনীতি করছেন।'
সূত্রের খবর, বুধবার উত্তরবঙ্গ সফরের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। এই সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করেন সি.ভি.আনন্দ বোস। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজ্যপালের ভূমকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ' পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে সি.ভি. আনন্দ বোসের মতন একজন রাজ্যপাল পেয়েছে। বাংলার যে রাজনৈতিক বাতাবরণ তাতে এরম মেরুদন্ডহীন রাজ্যপাল আশা করা যায়না।'
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, 'রাজ্যপাল সম্পূর্ণ ভাবে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। ওনার উচিত ছিল বন্যা কবলিত গ্রামগুলিতে ঘুরে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০-১৫ কোটি টাকা চাওয়া বাংলার উন্নতির জন্য। কিন্তু উনি উল্টো পথে হাঁটলেন। একটাও বন্যা কবলিত এলাকায় তো যাননি। যেই দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় গেছে একটা রাজনৈতিক ইস্যু তৈরি হতো কিন্তু সেটা আর হলো না। ওনার উচিত ছিল বন্যা প্রভাবিত এলাকায় ঘুরে দুর্গতদের পাশে দাঁড়ানো। কিন্তু তিনি দিল্লি চলে গেছেন।'
তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বন্যার প্রেক্ষাপটে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন, যা তৃণমূলের পক্ষ থেকে 'চক্রান্তমূলক' এবং 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে অভিহিত করা হয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের