6a83eef6d8637_Gallery_1787031184685
আগস্ট ১৮, ২০২৬ দুপুর ১১:০৫ IST

একই অস্ত্র, একই সাফল্য! জাদেজার শিক্ষা নিয়ে শ্রীলঙ্কার কোমর ভাঙলেন সুথার

নিজস্ব প্রতিনিধি , কলম্বো - রবীন্দ্র জাদেজার উত্তরসূরি পেল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে মানব সুথারের পারফরম্যান্সের পর উঠছে সেই আলোচনা। তরুণ স্পিনারের ঘূর্ণিতে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিনে বল হাতে নজর কাড়েন তিনি। বিষয়টি আগ্রহ জাগিয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড পায় ভারত। শুরুতেই মহম্মদ সিরাজ আঘাত হানেন। এরপর বল হাতে দায়িত্ব নেন সুথার। ৭৬ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। রবীন্দ্র জাদেজা পান তিন উইকেট। ভারতীয় স্পিনাররা মিলে মোট আটটি উইকেট নেন। তবে লাঞ্চের পর ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। সোনাল দিনুষা ও নিরোশান ডিকওয়েল্লা বড় জুটি গড়েন। দিনুষা ১৬৮ বলে শতরান করেন। তাঁর ইনিংসে চারটি চার ও দু'টি ৬ ছিল। ডিকওয়েল্লা করেন ৮০ রান। প্রসিদ্ধ কৃষ্ণ তাঁকে ফেরানোর পর দ্রুত শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২৩৬ রানে ৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে।

এর আগে ভারতের বড় স্কোরের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল দেবদত্ত পাড়িক্কলের। তিনি করেন ১৬৭ রান। ১৫টি চার ও একটি ছয় ছিল তাঁর ইনিংসে। কেএল রাহুলের ব্যাট থেকে আসে ৮২ রান। ধ্রুব জুরেল করেন ৫১। শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন প্রভাত জয়সূর্য। ১০৯ রান খরচ করেন তিনি। ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বড় ভূমিকা নেন ভারতীয় বোলাররা। সেই আক্রমণে অন্যতম মুখ ছিলেন সুথার।

তৃতীয় দিনের খেলা শেষে নিজের সাফল্যের কৃতিত্ব জাদেজাকে দেন সুথার। তরুণ স্পিনার বলেন, 'ওঁর থেকে প্রচুর কিছু শেখার আছে। একই জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়ার ক্ষমতা বিশ্বমানের'। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁদের পরিকল্পনাও জানান তিনি। সুথারের কথায়, বল ঘোরার সুবিধা পেয়েছিলেন তাঁরা। দ্বিতীয় সেশনে নিজেদের পরিকল্পনায় কোনও পরিবর্তন করেননি। স্টাম্পের সোজাসুজি ও নির্দিষ্ট লাইনে বল করাই ছিল লক্ষ্য। প্রথম বলেই উইকেট পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছিল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা ভালো লড়াই করেছেন বলেও জানান তিনি।

এই ম্যাচেই নিজের কেরিয়ারের বড় মাইলফলক ছুঁয়েছেন জাদেজা। টেস্টে ৩৫০ উইকেট পূর্ণ হয়েছে তাঁর। পাশাপাশি ৪০০০-এর বেশি রান রয়েছে তাঁর ঝুলিতে। এই দুই নজির একসঙ্গে রয়েছে মাত্র ৫ ভারতীয় ক্রিকেটারের। অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিংয়ের পর এবার সেই তালিকায় জাদেজা। টেস্টে ৩৫০ উইকেটের কীর্তিও রয়েছে এই চার ভারতীয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট ও ৪০০০ রান-দুই নজির একসঙ্গে থাকা ক্রিকেটারের সংখ্যাও হাতে গোনা। কপিল দেব, ইয়ান বোথাম, ড্যানিয়েল ভেত্তোরির পর এবার সেখানে নাম লিখিয়েছেন জাদেজা।

সুথারের অবশ্য এখনও অনেকটা পথ চলা বাকি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও চার শিকার করেছেন তিনি। তার উপর নিজের সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন জাদেজার শিক্ষাকে। তাই জাড্ডুর উত্তরসূরি হিসেবে তাঁকে ঘিরে আলোচনা শুরু হওয়াটা অস্বাভাবিক নয়।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের