6a44b3c6cab95_Gallery_1782887303119
জুলাই ০১, ২০২৬ দুপুর ১২:১৯ IST

একের পর এক রেকর্ড এমবাপের! গোল্ডেন বুটের দৌড়ে পিছনে মেসি

নিউজ ডেস্ক , ওয়াশিংটন - বিশ্বকাপের নকআউট পর্বেও দুরন্ত ফর্ম ধরে রাখলেন কিলিয়ান এমবাপে। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। সেই জয়ে বড় ভূমিকা নেন ফরাসি তারকা। জোড়া গোল করার পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬। একই সংখ্যক গোল রয়েছে লিওনেল মেসিরও। তবুও গোল্ডেন বুটের লড়াইয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন এমবাপেই।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ফ্রান্সকে। বলের দখল ও আক্রমণের তীব্রতায় সুইডেনকে চাপে রাখে তারা। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিটে ডান দিক থেকে বক্সে ঢুকে দুরন্ত কার্লারে গোল করেন এমবাপে। গোল করার পর তিনি ছুটে যান কোচ দিদিয়ের দেশঁর কাছে। সম্প্রতি মায়ের শেষকৃত্য সেরে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফরাসি কোচ। সেই আবেগঘন মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়।

প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে তারা। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। মাইকেল অলিসের পাস থেকে বল পেয়ে পরিচিত ভঙ্গিতেই জালে বল পাঠান তিনি। সেই গোলের পর ম্যাচের ফল কার্যত নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনও অঘটন ঘটতে দেয়নি ফ্রান্স। ম্যাচ শেষে এমবাপের প্রশংসায় ভাসেন দেশঁ। ফরাসি কোচ প্রকাশ্যেই তাঁর তারকা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানান।

অন্যদিকে এমবাপেও নিজের পারফরম্যান্স দিয়ে আরও একবার প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন। এই ম্যাচে দুটি বড় রেকর্ড গড়েছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের নকআউট পর্বে এখন সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। নকআউটে তাঁর গোলসংখ্যা পৌঁছে গেছে ১০-এ। পিছনে ফেলেছেন ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো ও পেলেকে। পাশাপাশি ইউরোপের ফুটবলারদের মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও এখন তাঁর দখলে। এমবাপের মোট গোল ১৮, যেখানে মিরোস্লাভ ক্লোজের গোল ছিল ১৬টি।

গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। এমবাপে ও মেসি দু’জনেরই গোল সংখ্যা ৬। তবে নিয়ম অনুযায়ী গোল সমান হলে অ্যাসিস্টের হিসাব ধরা হয়। সেখানে এগিয়ে রয়েছেন এমবাপে। তিনি ইতিমধ্যেই দু’টি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে মেসির কোনও অ্যাসিস্ট নেই। সেই কারণেই আপাতত গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ফ্রান্সের তারকা। নরওয়ের আর্লিং হালান্ড রয়েছেন ৫ গোল নিয়ে। যদি শেষ পর্যন্ত গোল ও অ্যাসিস্ট- দুই ক্ষেত্রেই সমতা থাকে, তা হলে কম মিনিট খেলা ফুটবলারই এগিয়ে থাকবেন। বর্তমানে সেই লড়াইয়ে সবচেয়ে শক্ত অবস্থানেই রয়েছেন এমবাপে।

আরও পড়ুন

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের