নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেও নিজের হয়ে কথা বলে বিপাকে পড়েছেন দীপিকা পাড়ুকোন। বেশ কয়েকমাস আগে ৮ ঘণ্টা কাজের দাবি তুলেছিলেন রনবীর-পত্নী। এরপর থেকেই একের পর এক কাজ হাতছাড়া হয়েছে দীপিকার। স্পিরিট , কল্কি ছবি থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। তবে অনেকেই দীপিকার স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। এবার দীপিকাকে সমর্থন করলেন করিনা কাপুর।
সন্তান হওয়ার পরই মূলত এই দাবি জোরালো হয়েছে দীপিকার। সংসারের দিকেও মনোযোগ দিতে চান তিনি। তার এই দাবি বুঝলেন দুই সন্তানের মা করিনা। তিনি বলেন , "চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের এই স্বাধীনতাটুকু থাকা খুবই দরকার যেখানে সে নিজের মতামত, সুবিধা অসুবিধা বলতে পারবে। শুধু তাই নয়, পরিচালক ও প্রযোজকদের সঙ্গে যাতে যে কোনও বিষয় নিয়ে বোঝাপড়ায় আসা যায়,সেই পরিস্থিতি থাকাটা বাঞ্ছনীয়। একজন নারী হিসেবে মাতৃত্বকে গুরুত্ব দেওয়া কোনও ভুল চাহিদা নয়। যদি কেউ মনে করেন নিজের কাজকে গুরুত্ব দেওয়ার মতোই সন্তানকেও সে প্রথম প্রায়োরিটি হিসেবে রাখতে চান, সময় দিতে চান তাহলে সেটাই প্রথম হওয়া উচিত বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, এই সবটাই একটা ছবির শুটিং শুরু করার আগে হওয়া উচিত।"
বাকিংহাম মার্ডার্স - এ করিনার অভিনয় ভীষণই প্রশংসনীয়। সেই ছবির অভিজ্ঞতা ফাঁস করে অভিনেত্রী বলেন , "শুটিং চলাকালীন ৩৫ দিন টানা লন্ডনে থাকতে হত। কিন্তু শুটিংটা আমরা দু’ভাগে ভাগ করে নিই। আমি কিছু অংশের শুটিং সেরে দেশে ফিরেছিলাম। ওই সময়ে অন্যান্য সিকোয়েন্সের শুটিং হয়েছিল। দেশে ফিরে পরিবারের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলাম। পরিবারকে সময় দিয়েছিলাম। তারপর আবার লন্ডনে গিয়ে আমি আমার বাকি অংশের শুটিং সারি। সইফ যথেষ্ট সাহায্য করে। তাছাড়া যেহেতু আমার দুই সন্তান রয়েছে তাই আমার সঙ্গে এই বোঝাপড়াটা প্রযোজনা সংস্থার থাকাটা খুব দরকার। নাহলে একজন অভিনেত্রীর সমস্যা হওয়াটা স্বাভাবিক।"
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...