নিজস্ব প্রতিনিধি , লন্ডন - প্রিমিয়ার লিগের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছেন তারা। তবে এফএ কাপের শুরুটা দারুণভাবে হল তাদের। তৃতীয় ডিভিশনের ক্লাব এগজেটার সিটি এফসিকে ১০-১ ব্যবধানে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বিপক্ষদের ছারখার করে দিল পেপ গার্দিওলার ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল সিটির। ১২ মিনিটে প্রথম গোল করেন ম্যাক্স অ্যালিনে। এরপর ২৪ মিনিটে ব্যবধান বাড়ান রডরি ৪২ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন জেক ডয়েল-হেয়েজ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের আত্মঘাতী গোল করেন জ্যাক ফিৎজওয়াটার। প্রথমার্ধের শেষে ৪-০ এগিয়েছিল ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রিকো লিউইস। ৫৪ মিনিটে জালে বল জড়িয়ে হাফ ডজন পূরণ করেন অ্যান্টনি সেমেনিও। সিটির হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন তিনি। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান তিয়ানি রয়েন্ডার্স। ৭৯ মিনিটে অষ্টম গোল করেন নিকো ওরেইলি। ৮৬ মিনিটে নবম গোল করেন রায়ান ম্যাকএইডু। ৯০ মিনিটে এগজেটার সিটি এফসি-র হয়ে একমাত্র গোল করেন জর্জ বার্ক।এরপর সংযুক্তি সময়ে ম্যান সিটির হয়ে দশম গোল করেন রিকো। একমাত্র তিনিই জোড়া গোল করেন।
উল্লেখ্য , এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়। সেই ব্যবধান কমাতে হলে আর্সেনালকেও হারতে হবে। আবার অন্যদিকে , সিটিকে পরের ম্যাচগুলোতে পয়েন্ট নষ্ট করা যাবে না। নিজেদের ম্যাচে জয় পাওয়া তাদের জন্য আবশ্যক। বাকি সময়ের অপেক্ষা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের