নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্যামেরাম্যানদের সঙ্গে ভীষণই আদায় কাঁচকলা সম্পর্ক অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের। অযথা কোনো জ্বালাতন একেবারেই পছন্দ করেন না। আর মিডিয়াদের এখন যা অবস্থা সুযোগ পেলে প্রায় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ফটো তোলে। পরিস্থিতি না বুঝে যেকোনো মুহূর্ত ফ্রেমবন্দি করতে মরিয়া তারা। যদিও জয়া বচ্চনের মুড সবসময় চটেই থাকে। ফের ছবি শিকারিদের সঙ্গে বচসায় জড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী। তাদের পেশা নিয়ে রীতিমত প্রশ্ন তুললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় জয়া বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন , "কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? আমাকে সাংবাদিকতা বোঝাতে আসবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি একজন শিক্ষিত, মার্জিত সাংবাদিক কীভাবে নিজেকে তুলে ধরেন। আমার বাবা নিজে একজন সাংবাদিক ছিলেন।"
জয়া আরও জানিয়েছেন , "এই যে এরা একটা ফোন হাতে নিয়ে চলে এসেছে। এঁদের কী যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? নোংরা জামাকাপড় পরে, যেমন ভাবে ইচ্ছা চলে আসে। নিজেদের কী মনে করে? হাতে একটা ফোন আছে মানেই কি সব করতে পারেন? সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। শুধু তারকাদের ছবি বন্দি করলেই নিজেকে সাংবাদিক বলা যায় না। তার জন্য যথেষ্ট পড়াশোনার প্রয়োজন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের