নিজস্ব প্রতিনিধি, পাটনা – মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বের ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটারের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ। বিহারে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন করছি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন। যারা প্রথম বার ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার এবং অন্যদের ভোটদানে অনুপ্রাণিত করেন।“
২৪৩ আসনের মধ্যে দ্বিতীয় দফায় ২০ টি জেলার ১২২ আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে ১০১ টি সাধারণ কেন্দ্র, ১৯ টি এসসি ও ২ টি এসটি কেন্দ্র। দ্বিতীয় দফায় ১৩০২ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা। মোতায়েন করা হয়েছে ৪ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী। মোট ৮৪৯১ টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে বিহার পুলিশ।
এনডিএ জোটের নীতীশের দল জেডিইউ ৪৪ টি, বিজেপি ৫৩ টি আসনে লড়ছে। ইন্ডিয়া জোটের আরজেডির ৭১ টি, কংগ্রেস ৩৭ টি আসনে লড়ছে। সমস্ত দল ও জোট মিলিয়ে মুসলিম প্রার্থীর সংখ্যা ২০১ জন। ভোটগ্রহণ চলছে পূর্ণিয়া, বেতিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ, ঝাঁঝরপুর, ঔরঙ্গাবাদ, জেহানাবাদ, নওয়াদা, সুপল, ইমামগঞ্জ, জামুই, ভাগলপুর, গোপালপুর, কারাকাত এবং অমরপুর জেলায়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের