নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের দূরপল্লার ট্রেন নিয়ে অভিযোগ। এবার দ্বিগুণ দামে চা , কফি , জলের বোতল বিক্রির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিল IRCTC।
সূত্রের খবর , দিল্লি-অমৃতসর এক্সপ্রেসের এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান। যেখানে বলা হয়েছে , ৫ টাকার চা-কফি বিক্রি হচ্ছে ১০ টাকায়। ১০ টাকার চা-কফি বিকোচ্ছে ২০ টাকায়।এরপর তিনি জানান , বিরিয়ানির সঙ্গে দই, ন্যাপকিন, স্যালাড কিছুই দেওয়া হয়নি। কর্মীদের সঙ্গে বচসাও বাধে তার। বাড়তি অর্থ ফেরত চাইলে তাকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলা হয়। পরে ম্যানেজারকে ফোন করলে তিনি বলেন ট্রেনে নেই।
এরপর যুবক আরও বলেন , আপনি মনে করেন যে ওরা গরিব, তবে একবার কেবল হিসাবটা করুন। প্রতিটি যাত্রী, প্রতিটি কোচ ও প্রতিটি যাত্রাপথ থেকে আদায় করা সেই অতিরিক্ত ১০০ টাকা। সব মিলিয়ে একটি মাত্র ট্রিপেই হাজার হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। এবার সেই পরিবারগুলোর কথা ভাবুন , যারা সাধারণ শ্রেণি বা ‘সেকেন্ড সিটিং’-এ ভ্রমণ করছেন এমনিতেই যাঁদের প্রতিটি অর্থ অত্যন্ত হিসেব করে খরচ করতে হয়। অথচ তাদের বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হয়। এরপরই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এরপরই সংশ্লিষ্ট রেলকর্মী ও প্যান্ট্রি কারের ম্যানেজারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...