নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দুর্নীতিদমনে গঠিত হয়েছিল লোকপাল। এবার ৭০ লাখের গাড়ি নিজেদের ব্যবহার করার জন্য টেন্ডার ডাকলেন লোকপাল আধিকারিকরা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে মোদি সরকারকে তোপ দেগেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ।
নিজের এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ লিখেছেন, “মোদি সরকার লোকপাল নামের প্রতিষ্ঠানটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বহু বছর ধরে তাদের বহু সদস্যকে দুর্নীতি নিয়ে উদাসীন থেকে বিলাসিতা নিয়েই মাতিয়ে রাখা হয়েছে। এখন তাঁরা ৭০ লাখের বিএমডবলিউ গাড়ি কিনছেন নিজেদের জন্য।“
লোকপালের আধিকারিকদের প্রকাশিত টেন্ডারে দেখা যাচ্ছে, ৭ জন আধিকারিক রয়েছেন। তাঁদের প্রত্যেকের জন্য ৭০ লক্ষ টাকা দামের একেকটি গাড়ির আবদার জানানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে পেতে হবে গাড়িগুলি। ৭ জনের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর। উল্লেখ্য, ইউপিএ-২ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই লোকপাল নিয়োগের দাবিতে অনশনে বসেছিলেন আন্না হাজারে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের