নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গ্রীষ্মকালীন বক্স অফিসের দখল প্রায় নিয়েই ফেলেছে ধুরন্ধর ২। রমরমিয়ে ব্যবসা করছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। পাকিস্তানে ঢুকে হামজার এই ভয়ঙ্কর মিশন উপভোগ করতে ঝড়ের গতিতে টিকিট বুক হচ্ছে। একের পর এক শো হাউসফুল। একদিকে যেমন ছবির প্রশংসা ঠিক অন্যদিকে আবার কটাক্ষের শেষ নেই। ছবির মধ্যে রাজনৈতিক সমীকরণ খুঁজে পাচ্ছেন অনেকেই। এবার ছবির সমালোচকদের একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া প্রদা।
সোশ্যাল মিডিয়ায় জয়া প্রদা বলেছেন , "দূর থেকে সমালোচনা করা ভীষণই সহজ। এটি একটি চমৎকার ছবি। এমন একটি ছবি যা মানুষ বহু বছর দেখেনি। আমি এই চলচ্চিত্রটি নিয়ে খুব গর্বিত। এর সমালোচনা করা খুব সহজ। কিন্তু যেভাবে তারা কাজ করেছেন, যেভাবে চিত্রনাট্য লিখেছেন, যেভাবে সমস্ত অভিনেতারা এই ছবিকে সফল করার জন্য কাজ করেছেন। আমি সকলের কাছে আবেদন করছি, আপনারা এই চলচ্চিত্রটি দেখুন। দেখলে আপনারা প্রশংসা করতে বাধ্য।"
উল্লেখ্য , গতকাল ছবির সমালোচকদের জবাব দিয়েছিলেন অনুপম খের। ছবিকে বিজেপির প্রপাগান্ডা বলায় নিন্দুকদের বলেছিলেন, "পছন্দ না হলে নিজেরা একটা ছবি বানিয়ে দেখান না কেন?" ছবিটি এখনও অবধি বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকারও বেশি আয় করেছে। ফলে সমালোচকরা চাইলেও ছবির ওপর কোনো প্রভাব ফেলতে পারছেন না। এমনকি দক্ষিণী জগতের পরিচালক অভিনেতারাও ছবির প্রশংসায় পঞ্চমুখ। বিশেষজ্ঞদের মতে , চলচ্চিত্র জগতে বিরাট মাইলস্টোন গড়তে চলেছে ধুরন্ধর : দি রিভেঞ্জ।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...