নিজস্ব প্রতিনিধি, পাটনা – বিহারে ফের সরকার গঠন করছে এনডিএ। দীর্ঘ ২৫ বছরে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিহারের রাজনীতিতে ইতিহাস তৈরি করলেন তিনি। বিহারের রাজনীতিতে ব্যতিক্রম চরিত্র নীতীশ কুমারের ছেলে নিশান্তের। বাবাকে শুভেচ্ছাবার্তা জানালেন তিনি।
সংবাদমাধ্যমকে নিশান্ত জানিয়েছেন, “দশমবার শপথ নেওয়ার জন্য বাবাকে অভিনন্দন। আমাদের জয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞ। ঈশ্বরকেও ধন্যবাদ। আমি আশা করেছিলাম তিনি জিতবেন, মানুষ আমাদের প্রত্যাশার থেকেও বেশি বিশ্বাস করেছে। গতবার আমরা ৪৩ টি আসন জিতেছিলাম। আমার বাবা টানা কাজ করেছেন। এবার মানুষ তাঁকে পূর্ণ হৃদয়ে সমর্থন করেছে। আমি তাঁদের ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের