নিজস্ব প্রতিনিধি, পাটনা – ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন নীতীশ কুমার। এরপর থেকে ‘ড্রাই স্টেট’ হিসেবে পরিচিত বিহার। ভোটমুখী বিহারে ‘ড্রাই’ বিহারে তাড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
এদিন জনসভায় তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাড়ির মতো কঠিন পানীয়কে রাজ্যের কঠোর নিষেধাজ্ঞা আইন থেকে অব্যাহতি দেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৭৫৩ জনকে। এই সময়কালে ১৩ হাজার ৫৮৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে।
২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...