নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - প্যারিস অলিম্পিক্সের সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে দীর্ঘ বিরতির পর কুস্তির লড়াইয়ে ফিরছেন বিনেশ ফোগাট। তবে জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন এই কুস্তিগির। ডোপ পরীক্ষা না দেওয়ার কারণে তাকে কড়া ভাষায় সতর্ক করেছে আন্তর্জাতিক পরীক্ষা সংস্থা (ITA)। প্যারিসের ফাইনালে ওজনজনিত কারণে পদক হারানোর পর এটি বিনেশের কেরিয়ারে আরও এক নতুন অস্বস্তি বাড়িয়ে দিল।
পুরো ঘটনার সূত্রপাত গত বছরের ১৮ ডিসেম্বর। বেঙ্গালুরুতে বিনেশের ডোপ নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন আধিকারিকরা। নিয়ম অনুযায়ী, প্রতিটি অ্যাথলিটকে দিনের একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হয় যখন তিনি পরীক্ষার জন্য উপস্থিত থাকবেন। কিন্তু নির্দিষ্ট এক ঘণ্টা সময়ের মধ্যে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ৫ জানুয়ারি বিনেশকে এই গাফিলতির কথা জানানো হলে তিনি সাফাই দিয়ে বলেন, হরিয়ানা বিধানসভার অধিবেশনে যোগ দিতে চণ্ডীগড় যেতে হয়েছিল ও পরিবারের দায়িত্ব সামলাতেও তিনি ব্যস্ত ছিলেন।
বিনেশ বর্তমানে বিধায়ক হলেও তার এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি ITA। সংস্থাটি জানিয়েছে, 'আপনি বিধায়ক হোন বা অন্য কোনো পেশায় থাকুন, নিজের অবস্থানের তথ্য দেওয়া প্রতিটি খেলোয়াড়ের প্রাথমিক কর্তব্য'। আর দু’বার এমন ভুল করলে তাকে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত হতে হতে পারে। কুস্তির ম্যাটে ফেরার লড়াইয়ের আগে নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিনেশ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিনেশ বলেন, 'যদি আমার, আমার দল বা সমর্থকদের ওপর কোনো অঘটন ঘটে, তবে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে। ব্রিজভূষণ সিংহের প্রতিপত্তি রয়েছে এমন এলাকায় প্রতিযোগিতা হচ্ছে। সেখানে ম্যাট চেয়ারম্যান থেকে শুরু করে পয়েন্ট দেওয়া-সবই ওর নিয়ন্ত্রণে থাকবে। মামলার সাক্ষীদের পরীক্ষা চলছে, এই অবস্থায় ওর লোকেদের সামনে খেলা আমার ওপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করছে। আমি নিশ্চিতভাবেই নিজের ১০০ শতাংশ দিতে পারব না'।
সব মিলিয়ে বিনেশের প্রত্যাবর্তন এখন শুধু কুস্তির লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি একটি বড় প্রশাসনিক ও মানসিক যুদ্ধে পরিণত হয়েছে। একদিকে ডোপিং সংস্থার সতর্কতা, অন্যদিকে পুরনো শত্রুর গড়ে খেলতে নামার চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভারতীয় কুস্তির এই 'আয়রন লেডি' আবারও সাফল্যের ম্যাটে ফিরতে পারেন কি না। তবে বিনেশকে ঘিরে ক্রীড়ামহলের উত্তাপ যে বাড়ছে, তা বলাই বাহুল্য।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের