নিজস্ব প্রতিনিধি , মুম্বই - IPL-এর উন্মাদনার মাঝেই ভারতীয় ক্রিকেটে আকস্মিক শোরগোল ফেলে দিল ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মভঙ্গের খবর। ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) দেশের দুই তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও শেফালি বর্মাকে কড়া নোটিস পাঠিয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষার জন্য উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে ‘হোয়্যারঅ্যাবাউটস ফেইলিওর’ বা অবস্থান সংক্রান্ত গাফিলতির অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা জাতীয় দলের দুই ওপেনারের কেরিয়ারে সাময়িক অস্বস্তি বাড়াল।
পুরো ঘটনার সূত্রপাত মূলত গত বছরের শেষ দিকে। নাডা সূত্রে খবর, ১৭ ডিসেম্বর যশস্বীর নমুনা সংগ্রহ করতে আধিকারিকরা নির্দিষ্ট স্থানে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। একইভাবে গত ৭ নভেম্বর শেফালির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী, প্রতিটি অ্যাথলিটকে একদিন এক ঘণ্টার একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হয় যখন ডোপিং কন্ট্রোল অফিসাররা তাদের পরীক্ষা নিরীক্ষা করেন।
যশস্বী ও শেফালি দুজনেই নাডার ‘রেজিস্টার্ড টেস্টিং পুল’-এর অন্তর্ভুক্ত হওয়ায় প্রতি ৩ মাস অন্তর নিজেদের উপস্থিতির তথ্য দেওয়া তাদের বাধ্যতামূলক ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই দুই তারকার কাছে কৈফিয়ত চাওয়া হলেও কোনো সদুত্তর না মেলায় এবার সরাসরি ‘ফার্স্ট মিসড টেস্ট নোটিস’ ধরানো হয়েছে। ১২ মাসের মধ্যে ৩ বার এমন ভুল করলে সর্বোচ্চ দু’বছরের নির্বাসনের মতো কঠোর শাস্তি হতে পারে।
যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে, শেফালি বর্মা মহিলা দলের হয়ে মারকুটে ব্যাটিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাদের এই গাফিলতি নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এটি প্রথম ভুল হওয়ায় আপাতত কোনো সাসপেনশনের ঝুঁকি নেই। বোর্ড সূত্রে জানানো হয়েছে, কেন তারা নির্দিষ্ট স্থানে ছিলেন না, তার সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবেন দুজনেই। তবে ভবিষ্যতে একই ভুল হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা প্রবল।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের