নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিগত এক বছর ধরে মুম্বইয়ে বাতাসের গুনগত মান হ্রাস পেয়েছে। শ্বাসকষ্টের মত সমস্যা দেখা দিয়েছে। মুম্বইয়ের এই বায়ুদূষণ নিয়ে চিন্তায় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার মুম্বইয়ে বাড়তে থাকা এই ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে প্রশাসনকে রীতিমত খোঁচা দিলেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন।
ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভারতের পশ্চিম উপকূলের মানচিত্র ভাগ করে নিয়ে মায়ানগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখিয়ে উদ্বিগ্ন রনবীর-পত্নী। দীপিকার ছবিতে দেখা গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৫৩। দীপিকা লিখেছেন , "আমাদের শহরের নাগরিক ও শিশুদের দমবন্ধ হয়ে আসছে। এটা মোটেই ঠিক নয়। মুম্বই পুরসভা দয়া করে কিছু করুন।"
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের ঘাটকোপার ও মুলুন্ডের মতো অঞ্চলে একিউআই ছিল প্রায় ২৩০ থেকে ২৫০। এরপর থেকেই আরও চিন্তিত হয়ে পড়েছিলেন পরিবেশপ্রেমীরা। মুম্বইয়ের পাশাপাশি দিল্লির বায়ুদূষণের মাত্রাও মারাত্মকভাবে বেড়েছে। রাজধানী ও মায়ানগরীর বাসিন্দারা এখন ভীষণই কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। বাচ্চাদের নিয়ে অযথা বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন তারা। তেমনই দীপিকার মেয়েও অনেকটাই ছোটো। তাই সুস্থ পরিবেশে তাকে বড় করে তোলার উদ্দেশ্যে প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানালেন বলি অভিনেত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের