নিজস্ব প্রতিনিধি , আগরতলা - বাধা, হেনস্থা, আর পুলিশি কৌশলের পরও ত্রিপুরায় পিছু হটেনি তৃণমূল। বিমানবন্দর থেকে গাড়ি না পেয়ে হেঁটে রওনা দিয়েছিলেন তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। শেষ পর্যন্ত তাদের অদম্য জেদের কাছে হার মানতে বাধ্য হল ত্রিপুরা পুলিশ। পুলিশের ব্যবস্থায়ই পৌঁছে দেওয়া হল বনমালীপুরের ভাঙচুর হওয়া তৃণমূল দফতরে।
সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূল কার্যালয় ভাঙচুরের পর বুধবার সকালেই আগরতলায় পৌঁছান তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু বিমানবন্দরেই শুরু হয় নাটক। অভিযোগ, তাদের প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি। পুলিশের তরফে জানানো হয়, আইনশৃঙ্খলার পরিস্থিতির কারণে তারা শহরে ঢুকতে পারবেন না। দীর্ঘ দু ঘণ্টা অপেক্ষার পর তৃণমূল প্রতিনিধি দল হেঁটে গন্তব্যে রওনা দেন। তাদের দৃঢ়তা ও জেদের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করে পুলিশই গাড়ির ব্যবস্থা করে তাদের নিয়ে যায় বনমালীপুরের দলীয় দফতরে।
সেখানে গিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতারা। সাংসদ সুস্মিতা দেব অভিযোগ করেন, 'সবার সামনেই দেখা গেছে, কীভাবে বিজেপির এক বিধায়ক পুলিশের উপস্থিতিতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করেনি।' তিনি জানান, প্রতিনিধিদল এখন রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানাবে।
তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এই ধরনের সন্ত্রাস কেবল দক্ষিণী সিনেমাতেই দেখা যায়। ত্রিপুরা থেকে বাংলায় গিয়ে বিজেপি নেতারা ঘোরেন অবাধে, কিন্তু ত্রিপুরায় গেলে আমাদের আটকানো হয়, গাড়ির চালককে হুমকি দিয়ে বের করে দেওয়া হয়। প্রিপেড ট্যাক্সি পর্যন্ত নিতে দিচ্ছে না। এটা গণতান্ত্রিক রাজ্য নয়, বিজেপির একনায়কতন্ত্র।'
তিনি আরও বলেন, 'এর আগেও একাধিকবার তৃণমূলকে এখানে হেনস্থার শিকার হতে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরার ঘটনার নিন্দা করেছেন। নাগরাকাটায় বিজেপি নেতাদের সঙ্গে যা হয়েছে, সেটারও নিন্দা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। মানুষের ক্ষোভ কখনই রক্তের দ্বারা প্রকাশ পেতে পারেনা। কিন্তু বিজেপিকেও বুঝতে হবে মানুষ কেন ক্ষুব্ধ তাদের ওপর। বিজেপি নিজের মুখে গরিব মানুষের টাকা আটকে দেওয়ার কথা বলছে, আবাস যোজনার টাকা বন্ধ করছে। মানুষের ক্ষোভই এখন ওদের বিরুদ্ধে জেগে উঠছে।'
কুণাল ঘোষ আরও বলেন, 'মানুষের টাকা আটকে দেবে আর মানুষ ক্ষোভ প্রকাশ করবে না তা কি করে হয়? এর মধ্যে যেখানে বন্যায় ত্রাণ দিতে সেখানে হাতে ত্রাণ তো দেখিনি। ফটোশুট করতে গেছে। আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবে।'
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের