নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-র তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনের। নিখোঁজ ৩৭০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোনে পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা পরিস্থিতির জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সবরকমের সাহায্যের বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে কঠিন সময়ে পাশে থাকার জন্য মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট দিশানায়েক। ইতিমধ্যেই বিপুল ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার IL-76 এবং C-130J বিমান।
ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকা থেকে নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে অনেককেই। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে। বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে বাতিল করে দেওয়া হয়েছে ৫৪ টি বিমান। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লক্ষ মানুষ। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের