নিজস্ব প্রতিনিধি, দিল্লি - মঙ্গলবার গভীর রাতে রাজধানীতে তুমুল উত্তেজনা। মসজিদের কাছে উচ্ছেদ অভিযানে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। এর জেরে গুরুতর আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিল্লির রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেট এলাকার শতাব্দী প্রাচীন ফয়েজ-ই-ইলাহি মসজিদের কাছে। দিল্লি বিস্ফোরণের আগে এই মসজিদেই গিয়েছিলেন মাস্টারমাইন্ড উমর উন নবি। দীর্ঘদিন ধরে অভিযোগ, মসজিদের আশপাশে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। এই নিয়ে আইনি লড়াইও চলে। শেষ পর্যন্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।
সেই অনুযায়ী, এদিন ঘটনাস্থলে বুলডোজার নিয়ে হাজির হয় দিল্লি পুরসভা এবং পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মসজিদ সংলগ্ন এলাকার অবৈধ নির্মাণ, মসজিদের একাংশ। এই নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় র্যাপিড অ্যাকশন ফোর্স।
ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত হন ৫ পুলিশকর্মী। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা জানিয়েছেন, “অবৈধ নির্মাণ ভাঙার সময়ে কিছু দষ্কৃতী পাথর ছুড়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের