নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার নিজের বাসভবনেই হামলার মুখে পড়েন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এরপরই তাঁকে জেড-ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। এবার দিল্লি পুলিশের কমিশনার বদল করা হল। সতীশ গোলচাকে এই গুরু দায়িত্ব দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এই পালাবদল হল। এতদিন কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে আসীন ছিলেন সতীশ গোলচা।
এত দিন দিল্লি পুলিশের কমিশনার পদে ছিলেন এস বি কে সিং। তাঁর বদলে দিল্লি পুলিশের কমিশনারের পদে বসলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পুলিশ কমিশনার হিসেবে পদক্ষেপ করেছিলেন তিনি। ২০২২ ফেব্রুয়ারি থেকে ২০২৩ জুন পর্যন্ত অরুণাচল প্রদেশের ডেপুটি জেনারেল অফ পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন সতীশ গোলচা।
উল্লেখ্য, বুধবার সকালে নিজের বাসভবনে আমজনতার সমস্যার কথা শুনছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তখনই ভিড়ের মধ্যে থেকে উঠে এসে তাঁর গালে সপাটে চড় মারেন এক বক্তি। তাঁর চুলের মুঠি ধরে টান দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। তড়িঘড়ি পরিস্থিতির সামাল দেন দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।
অভিযুক্তকে পাকড়াও করে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিযুক্ত রাজেশভাই খিমজি সাকরিয়া (৪০)। গুজরাতের রাজকোটের বাসিন্দা। বুধবার গভীর রাতে অভিযুক্তকে বিচারকের সামনে হাজির করে দিল্লি পুলিশ। গোটা ঘটনা বিচার বিবেচনা করে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
সিআরপিএফের বিশেষ ভিআইপি সিকিউরিটি গ্রুপ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। ২২-২৫ জন সশস্ত্র কমান্ডো পাহারায় থাকবেন। বাসভবনে যারা আসবেন তাঁদের উপর কড়া নজরদারি চালানো হবে। জনসভা বা জনসভায় পুরুষ ও মহিলা পিএসও মোতায়েন থাকবেন। আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের