নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সচিন তেন্ডুলকর, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্ধানাদের পর এবার ডিপফেক ভিডিওর শিকার প্রাক্তন বিজেপি সাংসদ এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর নামে ভুয়ো ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন তিনি।
JanKey Frames, Bhupendra Paintola, Legends Revolution, gustakhedits সহ ১৬ টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। দিল্লি হাইকোর্টে দাখিল করা আবেদনে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেটা, এক্স এবং গুগল-এর মতো কোম্পানিগুলোর নাম উল্লেখ করেছেন গম্ভীর। তাঁর অভিযোগ, এআই, ফেস সুয়াপিং ও ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে ভুয়ো ভিডিও এবং পোস্ট বানিয়ে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ভুয়ো ভিডিও এবং পোস্টগুলি সরানোর জন্য আবেদন করেছেন তিনি।
দিল্লি হাইকোর্টে আইনজীবী মারফত গম্ভীর জানিয়েছেন, “আমার পরিচয় ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা হচ্ছে। এটি কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং আইন ও সম্মানরক্ষার প্রশ্ন।“ ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গৌতম গম্ভীর।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের