নিজস্ব প্রতিনিধি, দিল্লি – একটা সময় যেখানে রাজত্ব ছিল হাত শিবিরের। এখন সেখানে বিজয়রথ ছুটছে পদ্ম শিবিরের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়জয়কার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। ধরাশায়ী কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)। মাত্র ১ টি পদ পেয়েছে এনএসইউআই।
সভাপতির দৌড়ে থাকা কংগ্রেসের এনএসইউআই-এর প্রার্থী জোসলিন নন্দিতা চৌধরীকে পরাজিত করে জয়ের তিলক কপালে আঁকলেন এবিভিপির আরিয়ান মান। ২৮,৮৪১ ভোট পেয়ে সভাপতি পদে বসছেন আরিয়ান। জোসলিন নন্দিতা চৌধরী পেয়েছেন ১২,৬৪৫ ভোট। তবে সহ সভাপতি পদ ছিনিয়ে নিয়েছে এনএসইউআই। ২৯,৩৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাহুল ঝাঁসলা। এবিভিপি-র প্রার্থী গোবিন্দ তানওয়ার ঝুলিতে পড়েছে ২০,৫৪৭ ভোট।
সম্পাদকের পদে বসছেন এবিভিপির কুণাল চৌধরী। এনএসইউআই-এর কবীরকে পরাজিত করেছেন তিনি। এনএসইউআই-এর লবকুশ ভাডানাকে হারিয়ে সেন্ট্রাল প্যানেলের যুগ্ম সম্পাদকের পদ দখল করলেন এবিভিপির দীপিকা ঝা। ২০২৩ সালের চিত্রটাই দেখা গেল ২০২৫ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। এই নির্বাচনে চারটি পদের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন মোট ২১ জন প্রার্থী। ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাস, দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫০ টি কলেজের প্রায় ২.৭৫ লক্ষ পড়ুয়া। ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ।
বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি
শুক্রবার বিজেপিতে যোগদান করেন রাঘব চাড্ডা
রাজ্যসভার প্রায় দুই - তৃতীয়াংশ সাংসদ এই সিদ্ধান্ত নিয়েছেন
পহেলগাঁও বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদির
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ