নিজস্ব প্রতিনিধি, কানপুর - যত সময় এগোচ্ছে, তত প্রকাশ্যে আসছে দিল্লি বিস্ফোরণকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। এবার বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে ২ ‘জঙ্গি’ চিকিৎসককে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। অন্যদিকে তুরস্ক সফরে যাওয়া চিকিৎসকের খোঁজ শুরু করে দিয়েছে তদন্তকারীরা।
সূত্রের খবর, আটক দুই চিকিৎসক হলেন মহম্মদ আরিফ মীর (৩২), ডাঃ ফারুক। গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরিফ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। কানপুরের অশোকনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত সে। সেখান থেকেই তাকে আটক করা হয়।
ধৃত মহিলা চিকিৎসক শাহিন শাহিদের সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ আরিফ মীরের। ডাঃ ফারুক হাপুরের জিএস মেডিকেল কলেজের গাইনোকোলজিস্ট। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। দিল্লি বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড উমর উন নবির সঙ্গে যোগাযোগ ছিল ডাঃ ফারুকের।
তদন্তকারীদের অনুমান, ‘অভিশপ্ত’ হোন্ডাই I-20 গাড়ি ছাড়া আরও দুটি গাড়ি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে বুধবার হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে উমর-উন-নবির দ্বিতীয় গাড়ি। এছাড়া তৃতীয় গাড়িটি হল লাল রঙের মারুতি ব্রেজা। সিসিটিভি ফুটেজে এমনটাই ধরা পড়েছে। তবে মারুতি ব্রেজার এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি। তৃতীয় গাড়ির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের