নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর – নয়া মোড় দিল্লি বিস্ফোরণকাণ্ডে। এই ঘটনায় কাশ্মীর যোগ। বুধবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। এরপরই আরও ১ চিকিৎসককে আটক করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।
সূত্রের খবর, আগে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ২ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের থেকেই প্রকাশ্যে আসে তাজমুল আহমেদ মালিক নামের আরও এক চিকিৎসকের নাম। এদিন সকালে করণ সিং নগর এলাকা থেকে আটক করা হয় তাঁকে। শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত রয়েছেন তিনি।
প্রাথমিক তদন্তে অনুমান, লালকেল্লার কাছে বিস্ফোরণটি কোনও আত্মঘাতী হামলা নয়। পুলওয়ামা, ফরিদাবাদ সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গি মডিউলের পর্দা ফাঁস, একের পর এক সঙ্গী ধরা পড়ে যাওয়ায় রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন সন্দেহভাজন জইশ জঙ্গি তথা ডাক্তার উমর উন নবি। সেই জন্যই তড়িঘড়ি বিস্ফোরণ ঘটায় সে।
ঘটনাস্থল থেকে ৪২ টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। গোয়েন্দা সূত্রে খবর, ‘অভিশপ্ত’ হোন্ডাই I-20 গাড়িতে পিইটিএন (পেন্টেরিথ্রিটল টেট্রানাইট্রেট), সেমটেক্স বা আরডিএক্স-এর মতো শক্তিশালী বিস্ফোরক হয়তো ছিল। বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটরেরও ব্যবহার করা হতে পারে।
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের