69c663d9a0828_IMG-20260327-WA0102
মার্চ ২৭, ২০২৬ দুপুর ০৪:৩৩ IST

দিলজিতকে বয়কটের ডাক , রণবীরের সাতখুন মাফ , পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ নিয়ে বিতর্ক তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত। এমন দাবির মাঝেই কি বলিউডে পক্ষপাতিত্ব করা হচ্ছে? সম্প্রতি এই প্রশ্ন উঠেছে ধুরন্ধর ছবি নিয়ে। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ নিয়ে এবার বিতর্ক তুঙ্গে। দেশভক্তি দেখিয়ে শত্রুপক্ষের অভিনেতার সঙ্গে কাজ নিয়ে এবার দিলজিত দোসাঞ্জের প্রসঙ্গ টেনে রণবীরকে দুষছেন নেটিজেনরা।

২০২৫ সালে সর্দারজি ৩ ছবিতে পাকিস্তানি শিল্পীকে দিয়ে কাজ করানোয় বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ। তাকে বয়কটের ডাক তুলেছিলেন অনেকেই। দিলজিতের দেশভক্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে।এবার প্রশ্ন , বলিউড সংগঠনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করেছেন গায়ক-অভিনেতা? তবে হঠাৎ ধুরন্ধরের মাধ্যমে সবটাই বদলে গেল। দেশভক্তি নিয়ে বানানো ছবিতে কেন পাকিস্তানি শিল্পীদের নেওয়া হল? এছাড়াও প্রশ্ন উঠেছে কেন রণবীরের বেলায় সাতখুন মাফ?

ধুরন্ধর দি রিভেঞ্জে গ্যাংস্টার আরশাদ পাপ্পুর ভাই ইয়াসিরের ভূমিকায় অভিনয় করেছেন অভয় অরোরা। তার একটি সাম্প্রতিক ইন্টারভিউতেই বির্তক বাসা বাঁধতে শুরু করে। অভয় অরোরার বলেছেন ,  "ব্যাংককে শুটিং চলাকালীন আমাদের সেটে এমন কজন উপস্থিত ছিলেন, যাঁরা আদতে করাচির লিয়ারির বাসিন্দা। তবে বর্তমানে তাঁরা ব্যংককে থাকেন। বেশ কিছু ভিড়ের দৃশ্যে ওরা অভিনয় করেছেন।"

পাকিস্তানিদের নেওয়া নিয়ে অভয়ের ব্যাখ্যা করে বলেছেন , "আসলে লিয়ারির স্থানীয় বাসিন্দা হওয়ায় সেট নিয়ে তাঁদের মতামতের প্রয়োজন ছিল। ওঁরাও আমাদের ছবির সেট ঘুরে দেখে চমকে গিয়ে বলেছিলেন, এটা তো আসল লিয়ারির মতোই। এত খুঁটিনাটি তুলে ধরলেন কী করে? সিনেমার বেশ কিছু নেপথ্য দৃশ্যে ওদের দেখাও গিয়েছে।"

আরও পড়ুন

ধুরন্ধর দেখতে গিয়ে অবাক কাণ্ড ইয়ামির , ভাইরাল ভিডিও
মার্চ ২৭, ২০২৬

ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী

সত্যিই কি বিচ্ছেদ চায় , ডিভোর্স বিতর্কে ক্ষোভ প্রকাশ প্রিয়াঙ্কার
মার্চ ২৭, ২০২৬

অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা

দেশের দারিদ্র্য প্রচার করছেন , স্যান্ডো গেঞ্জি গায়ে বেরোতেই কটাক্ষের শিকার বরুণ
মার্চ ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে

স্বামীর সাফল্যে জ্বলন , কটাক্ষের মাঝেই নেটিজেনদের মোক্ষম জবাব দীপিকার
মার্চ ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে বিতর্ক শেষ

পাগড়ি পরে সিগারেটে টান , শিখদের অসম্মান বিতর্কে এবার বিস্ফোরক ধুরন্ধর পরিচালক
মার্চ ২৬, ২০২৬

নিন্দুকদের একহাত নিলেন আদিত্য ধর

বড় পর্দায় অপারেশন সিঁদুর , জল্পনায় সিলমোহর বিবেক অগ্নিহোত্রীর
মার্চ ২৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছবির ঘোষণা করেন পরিচালক

১০০০ কোটি ছুঁয়ে ফেললেও এখনও সামনে পুষ্পা , বক্স অফিসে আল্লু - রণবীর লড়াই তুঙ্গে
মার্চ ২৬, ২০২৬

গ্রীষ্মকালীন বক্স অফিস এখন রণবীরের দখলে

লাইভ শোয়ের পরিবর্তে শ্রেয়াকে নামমাত্র পারিশ্রমিক , ভাইরাল স্ক্রিনশট নিয়ে বিতর্ক তুঙ্গে
মার্চ ২৬, ২০২৬

শ্রেয়ার নগণ্য পারিশ্রমিক দেখে ক্ষোভ প্রকাশ অনুরাগীদের

যেন ১০০ বছর ফিরে পেয়েছি , জেলের অভিশপ্ত দিনগুলি নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব
মার্চ ২৫, ২০২৬

দুঃসময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা

ছবিতে অভিনয় করেও নিজে দেখতে পাননি ধুরন্ধর , অটোচালকের ভাইরাল ভিডিও নিয়ে চর্চা নেটপাড়ায়
মার্চ ২৫, ২০২৬

বক্স অফিসে অব্যাহত ধুরন্ধর ঝড়

নাগরিকদের হেনস্থার জন্য আইনের অপব্যবহার চলছে , প্রশাসনকে তোপ অরিত্রর
মার্চ ২৫, ২০২৬

নাকা চেকিংয়ের সঙ্গে গাড়ি আটকানোর পার্থক্য ব্যাখ্যা করলেন অরিত্র

সিগারেট মুখে নিয়ে শ্লোকপাঠ , ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়ে ক্ষমাপ্রার্থী মাধবন
মার্চ ২৫, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন অভিনেতা

বাচ্চারা দেখতে আসতে পারবে , এটা তো ধুরন্ধর নয় , বিস্ফোরক মন্তব্য ভূত বাংলার পরিচালকের
মার্চ ২৪, ২০২৬

আগামী ১০ ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি

বিতর্ক ধামাচাপা দিতে চুপিসারে বিয়ের পিঁড়িতে বাদশা , ভাইরাল ছবি নিয়ে চর্চা তুঙ্গে
মার্চ ২৪, ২০২৬

টাটিরি গান নিয়ে মহিলা কমিশনের নিশানায় বাদশা

নিজের জন্মদিনে বিরাট চমক , দৃশ্যম ৩ নিয়ে নতুন ঘোষণা মোহনলালের
মার্চ ২৪, ২০২৬

পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ

TV 19 Network NEWS FEED