নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের পরিচিত মুখের বদলে নতুন সঞ্চালিকাকে দেখে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। আবার কেউ এখনও পুরনো স্মৃতিতেই আটকে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে সকলের নজর কেড়েছে। পোস্টের একটি লাইন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ এর নতুন সিজনে সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম দিন থেকেই তিনি রচনা ব্যানার্জীর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেছেন। নিজের মতো করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন। বিনয়ী মনোভাবের জন্য দর্শকদের একাধিকের প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী।

তবে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অনেক নেটিজেন এখনও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা টেনে নানা মন্তব্য করছেন। এক্ষেত্রে শোয়ের সেট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেন স্বস্তিকা। সেই ভিডিওর ক্যাপশনে নিজের আত্মবিশ্বাসের বার্তা তুলে ধরেন। যা অনেকে মনে করছেন, সমালোচনারই জবাব দিয়েছেন স্বস্তিকা।

যদিও স্বস্তিকা সরাসরি কোনও বিতর্কে জড়াননি। তবু তার পোস্ট ঘিরে তীব্র আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, তিনি কথার বদলে নিজের কাজ দিয়েই দর্শকদের ভরসা অর্জন করতে চান। সমালোচনা থাকলেও নতুন সঞ্চালিকা হিসেবে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তোলার দিকেই এগোচ্ছেন তিনি। আগামী দিনে দিদি নম্বর ১ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সকলের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের