নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বক্স অফিসে ঝড় তোলা আদিত্য ধরের নতুন স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ শুধু তার টানটান গল্প নয়, ছবির সঙ্গীত নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ছবির জনপ্রিয় গান ‘শারারাত’ ঘিরে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

গানটির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী জানান, ‘শারারাত’ গানটির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে পরিচালক আদিত্য ধর এই প্রস্তাবে রাজি হননি। তাঁর মতে, তামান্নার মতো বড় তারকাকে নিলে গানটি একটি চেনা আইটেম নাম্বারে পরিণত হতে পারত, যা ছবির মূল গল্প থেকে দর্শকদের বিচ্যুত করত। পাশাপাশি আদিত্য ধর চেয়েছিলেন গানটিতে একজন নয়, বরং দু’জন পারফর্মার থাকুক। ফলে শেষ পর্যন্ত আয়েশা খান ও ক্রিস্টাল ডি’সুজাকে নেওয়া হয়। ছবিতে গানটি করাচির এক অভিজাত বিয়ের দৃশ্যে তুলে ধরা হয়েছে, যা গল্পের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশে গিয়েছে।

উল্লেখ্য ‘ধুরন্ধর’ একটি উচ্চমানের স্পাই থ্রিলার ছবি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং বিশ্বজুড়ে ৮০০ কোটিরও বেশি টাকা ব্যবসা করেছে। সব মিলিয়ে, ‘শারারাত’ গান নিয়ে নেওয়া পরিচালকের এই সাহসী সিদ্ধান্তই যে ছবির গল্প ও সাফল্যকে আরও মজবুত করেছে, তা বলাই বাহুল্য।

ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন