নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে। বক্স অফিসের অধিকাংশ রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর। কেজিএফ , বাহুবলীর মত ছবিকে পেছনে ফেলে এখন সাফল্যের চরম সীমায় হামজার মিশন। এই ছবিতে স্ত্রী ইয়ামি গৌতমকে বিশেষ চরিত্রে উপস্থাপন করেছেন আদিত্য ধর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইয়ামির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে আড্ডাখানা জুড়ে দিয়েছেন নেটিজেনরা।
ছবি মুক্তির আগেই ইয়ামি জানিয়েছিলেন প্রত্যাশার থেকেও বেশিকিছু থাকছে দ্বিতীয় পর্বে। এমনকি তার দেখাও হয়ে গেছে। এবার নিজে আরও একবার বোনের সঙ্গে ছবি উপভোগ করতে গেলেন অভিনেত্রী। পর্দায় নিজেকে দেখেই তার প্রতিক্রিয়া ছিল দেখার মত। সঙ্গে সঙ্গে লুকোনোর চেষ্টা করেন তিনি। এই মুহূর্ত রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রেক্ষাগৃহে হলভর্তি দর্শকের ভিড়ে বসে সিনেমা দেখলেন আদিত্য ঘরনি। সঙ্গে ছিলেন তাঁর বোন সুরিলাই গৌতম। সুরিলা সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইয়ামি নিজেও সেই পোস্টটি পুনরায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটি-তে স্পষ্ট, সকলের মাঝে দর্শকাসনে বসে ধুরন্ধর ২-এ মত্ত দুজনে। পর্দায় নিজেকে দেখে একেবারে লজ্জায় লাল অভিনেত্রী। মুখ লুকোনোর চেষ্টা করেন। সেই সময়ই সুরিলিকে চুপ থাকতে ইশারা করেন অভিনেত্রী।
ভিডিওটি শেয়ার করে সুরিলি আবেগঘন বার্তায় লেখেন, "আরও একটি মাস্টারপিস তৈরি করার জন্য আদিত্য ধর ফিল্মসকে আরও একবার স্যালুট। অসাধারণ ছবি। আমরা ভীষণ গর্বিত। তোমার এই সাফল্য উদযাপন করছি। আমার সুন্দর দিদি ইয়ামি গৌতম যে সবসময় তোমার শক্তি আর সৌভাগ্যের প্রতীক, তোমাদের দুজনকেই অনেক ভালবাসি। এখন পার্টি করা যাক।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের