নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। গত চার - পাঁচ বছর ধরে এই জার্সি গুটিয়ে রাখার জল্পনা থাকলেও তা করেননি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চমকের পর চমক দিয়ে সিজনের পর সিজন খেলে গেছেন ধোনি। তবে অনেকেই নিশ্চিত যে এবার সত্যিই ধোনির শেষ আইপিএল। তবে তার মাথায় কি চলছে বোঝা দায়। আসন্ন আইপিএলে ধোনিকে দেখার উৎসাহের মাঝেই অনুরাগীদের মনে ভাঙলেন প্রাক্তন সিএসকে তারকা রবিন উথাপ্পা। তার মতে এটাই ধোনির শেষ আইপিএল মরশুম।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন , "আমার মনে হয় ধোনিকে এবার পুরো হাত খুলে খেলবে। আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরশুম। অবসর নেবে ধোনি। ওকে মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যেতে পারে। সাত নম্বরে নয়, আট নম্বরে ব্যাট করতে নামতে পারে। নিজের বিদায়ের কথা মাথায় রেখেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবে। তবেই আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা ও গুরুত্ব বুঝতে পারব।"
আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে সিএসকে জিতেছে পাঁচটি আইপিএল ট্রফি। শুধু তাই নয় , ঋতুরাজ গায়কোয়াড চোট সমস্যায় ছিটকে যাওয়ার পর ফের দায়িত্ব সামলেছিলেন। আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যেই ব্যাট হাতে ঝড় তুলছেন মাহি। বেশকিছু ভিডিও সামনে এসেছে যেখানে হাত খুলে বড় শট খেলতে দেখা গেছে তাকে। তাই উথাপ্পার একটি কথা সত্যি নাও হতে পারে। হয়তো ওপরে এসে খেলতে পারেন ধোনি। এবি ডিভিলিয়ার্স ঠিক এই কথাটাই বলেছিলেন। অধিনায়কত্ব থেকে মুক্ত হলে সবসময় দায়িত্ব নিয়ে ওপরে এসে খেলা উচিত। এবার দেখার বিষয় ধোনির মাথায় ঠিক কী চলছে। অন্যদিকে , তার জার্সি বদলের সম্ভাবনাও তুঙ্গে। ৭ নম্বর ছেড়ে এবার ৮ নম্বর জার্সি গলাতে পারেন মাহি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের