নিজস্ব প্রতিনিধি, দিল্লি – জগদীপ ধনকড়ের উত্তরসূরি কে হবেন? বি সুদর্শন রেড্ডি নাকি সিপি রাধাকৃষ্ণণ! এর উত্তর পাওয়া যাবে আজই। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোটগণনা।
এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক বেশ কঠিন! জগদীপ ধনকড়ের সময় লোকসভায় বিজেপির ছিল ৩০২ জন সাংসদ। তবে এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে বিজেপির ২৩৫ জন সাংসদ। লোকসভায় কংগ্রেসের ছিল মাত্র ৫৪ টি আসন। তবে এবার তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বেশ কঠিন পরীক্ষা দিতে চলেছে দুই পক্ষই।
উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করেছে ওড়িশা এবং তেলঙ্গানার দুই প্রধান বিরোধী দল যথাক্রমে বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) এবং বিজেডি (বিজু জনতা দল)। দুই দলের তরফ থেকেই সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে।
তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র তথা বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও বলেছেন, “তেলঙ্গানায় ইউরিয়ার ঘাটতি নিয়ে কৃষকেরা দুর্দশার মুখে পড়েছেন। তাঁদের প্রতি সহানুভূতি জানাতে আমাদের দল ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে নোটা থাকলে বিআরএস নোটা বিকল্পটি ব্যবহার করত।“
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের তরফে বিজেডির রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য তথা সাংসদ সস্মিত পাত্র জানিয়েছেন, “আমরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’, দু’টি জোট থেকেই সমদূরত্ব বজায় রাখতে চাই। আমাদের আমাদের সম্পূর্ণ মনোযোগ ওড়িশা এবং তার সাড়ে চার ৪ কোটি মানুষের উন্নয়নের উপর।“
অন্যদিকে আবার ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের ভূমিপুত্র বি সুদর্শন রেড্ডিকে সমর্থন করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি জানিয়েছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁকে অনুরোধ জানিয়েছিলেন, যাতে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন করেন তিনি। সেই অনুরোধের জন্যই প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে সমর্থন করেছেন তিনি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের