নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - যোগীরাজ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুঙ্গে। ধাবায় টেনে নিয়ে যুবতীকে গণ ধর্ষণের অভিযোগ উঠল হরিয়ানায়। নৃশংস ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে। আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর , চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার বাহাদুরগড়ে। হরিয়ানায় নির্যাতিতার আত্মীয় থাকেন। সেই সূত্রেই কাজের খোঁজে তিনি রাজ্যে আসেন। যুবতীর সঙ্গে এসেছিলেন তাঁর কাকা। সোমবার রাত ২টো নাগাদ তারা পণ্ডিত শ্রীরাম শর্মা মেট্রো স্টেশনের কাছে নামেন। তাঁদের নিতে আসার কথা ছিল আত্মীয়র। অভিযোগ, যুবতী ও তার কাকা যখন রাতের অন্ধকারে সেখানে অপেক্ষা করছিলেন, সেই সময় সেখানে আসেন ওই পাঁচ যুবক।
অভিযুক্তরা তাদের ঘিরে ধরার সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাদের আত্মীয়ও। অভিযোগ, যুবতীর কাকাসহ তাঁর আত্মীয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পাঁচ যুবক। শুধু তাই নয়, তাঁদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর যুবতীকে টেনে হিঁচড়ে একটি ধাবায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। গণধর্ষণের পাশাপাশি তাকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। অত্যাচারের পর যুবতীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে পালায় অভিযুক্তরা।
নির্যাতিতাসহ তার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে , ঘটনার আগে ধাবা থেকেই মদ কেনেন অভিযুক্তরা। ইউপিআই লেনদেনের সেই সূত্র ধরেই চারজনকে আটক করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই আদালতে পেশ করা হবে অভিযুক্তদের।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের