নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অনলাইন ডেটিং অ্যাপের ফাঁদে পা দিয়েই বিপত্তি। তরুণীর ডাকে সাড়া দিয়ে অপহরণের শিকার এক যুবক। যুবককে অপরহণ , মারধরসহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তরুণী-সহ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ-পূর্ব দিল্লিতে। ইতিমধ্যেই পুলিশি তৎপরতায় মূল অভিযুক্ত তরুণীসহ গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নেহরু প্লেসে। জেনি ওরফে হারলিন কৌরের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় ওই যুবকের। ক্রমে সম্পর্ক গভীর হওয়ায় দুজনেই দেখা করার সিদ্ধান্ত নেন। তরুণীর ঠিক করা জায়গায় দেখা করতে গিয়েই বিপদ। মঙ্গলবার সন্ধ্যায় জেনির কথামত নেহুরু প্লেসে যান ৩৪ বছর বয়সী ওই যুবক। পৌঁছানো মাত্রই তরুণী-সহ একদল দুষ্কৃতি যুবককে গাড়িতে তুলে চম্পট দেয়। আচমকা হামলায় চিৎকার করার সুযোগ পাননি যুবক। তার মুখ চেপে ধরেছিলেন অভিযুক্তরা।
এরপর গাড়ির ভিতর মারধর করা হয় যুবককে। মারধরের জেরে যুবক জ্ঞান হারিয়ে ফেলেন। সারারাত অভিযুক্তরা যুবককে গুরুগ্রাম ও দক্ষিণ দিল্লী এলাকায় নিয়ে ঘোরে। জ্ঞান ফেরার পরে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে নিয়ে একটি ATM-এ যান। ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭ লক্ষ টাকা তোলে দুষ্কৃতীরা। ধৃতদের কাছ থেকে কিছু টাকা, মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর আগে আর কতগুলো এমন ঘটনা ঘটেছে বা আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে নেমে দক্ষিণ - পূর্ব অঞ্চলের ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, "২০ বছরের হারলিনই চক্রের মাস্টারমাইন্ড। সে ডেটিং অ্যাপ ব্যবহার করে বিত্তবান পুরুষদের টার্গেট করত। এরপর দেখা করার নাম করে নির্জন স্থানে ডেকে পুরুষ সঙ্গীদের নিয়ে তাদের থেকে টাকা লুঠ করত।"
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের