নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সোমবার রাষ্ট্রপতি ভবনে সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি সূর্য কান্ত। হিন্দিতে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ১৫ মাস গুরুদায়িত্ব পালন করবেন তিনি। তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য বিচারপতি সূর্য কান্তকে আন্তরিক অভিনন্দন জানাই। সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা ও নাগরিক অধিকার রক্ষা করার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর দায়িত্ব নেওয়া উল্লেখযোগ্য। বিচারের প্রধান উদ্দেশ্য, স্বাধীনতা, সাম্য তিনি পুনর্বহাল করবেন বলেই আশা রাখছি।“
এদিন শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাভাই, কেন্দ্রীয় আইনমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিদেশ থেকে আসা বিচারপতিরা সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সূর্য কান্তের পরিবারের সদস্য, স্কুল কলেজের বন্ধু, শিক্ষক, গ্রামের পড়শি মিলিয়ে প্রায় হাজার জন। শপথ গ্রহণের পর মা, বাবা ও পরিবারের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিচারপতি সূর্য কান্ত। ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারিতে জন্ম সূর্য কান্ত। তাঁর পরিবারের একমাত্র জীবিকা ছিল চাষবাস। যদিও সূর্য কান্তের বাবা ছিলেন একজন শিক্ষক।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের