নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মঙ্গলবার সকালে ২ দিনের ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভুটান থেকে দেশে ফেরেন। আর তারপরই সোজা দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। প্রাণ হারিয়েছেন ১২ জন। দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা এবং আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন মোদি।
উল্লেখ্য, ভুটান থেকে মোদির হুঙ্কার, “আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মন খারাপ। আক্রান্তদের পরিবারের দুঃখ বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সি, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আলোচনাও করেছি। যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের