নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার উত্তেজনা ছড়াল রাজধানীতে। মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাদের আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
মঙ্গলবার সকাল থেকেই দিল্লিতে চাপা উত্তেজনার আবহ তৈরি হয়। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে বিক্ষোভ কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই কারণে আগাম সতর্কতায় বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করে পুলিশ। হাইকমিশন চত্বরকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়। চারদিকে বসানো হয় একাধিক ব্যারিকেড সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
তবে বেলা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাইকমিশনের বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জমায়েত শুরু করেন। প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদ দলের সদস্যরা। এমনকি, জমায়েতের মধ্যেই মহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি করেই সরব হয়েছে বিক্ষোভকারীরা। শুধু দিল্লি নয়, কলকাতার রাস্তাতেও দীপু দাস খুনের প্রতিবাদ বিক্ষোভ করতে দেখা যায়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের