নিউস ডেস্ক - বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাদের কন্যা দুয়া জন্মানোর পর থেকে সেই আগ্রহ আরও বেড়েছে। সম্প্রতি দীপিকার বাবা তথা ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন নাতনিকে নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন। তারকা পরিবারের সন্তান হয়েও দুয়ার বেড়ে ওঠার ধরন যে বেশ সাধারণ, সেই ছবিই উঠে এসেছে তার কথায়।

সাধারণত তারকাদের সন্তানদের জীবনযাত্রা নিয়ে নানা জল্পনা থাকে। কিন্তু দুয়ার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্রকাশ পাড়ুকোন জানিয়েছেন, নাতনিকে ছোটবেলা থেকেই সাধারণ মানুষের জীবনের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করছেন তারা। সেই কারণেই সুযোগ পেলেই তিনি দুয়াকে নিয়ে মেট্রো বা অটো রিকশায় চড়ে বেরিয়ে পড়েন। শুধু তাই নয়, স্থানীয় পার্কে গিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলাও করে ছোট্ট দুয়া। এই অভিজ্ঞতাগুলোই তাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করছে বলে মনে করেন পরিবারের সদস্যরা।

প্রকাশবাবুর কথায়, ট্রেনের প্রতিও দুয়ার বিশেষ আকর্ষণ রয়েছে। তাদের বাড়ির কাছাকাছি রেললাইন থাকায় ছুটে চলা ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে সে। বয়সে ছোট হলেও চারপাশের জগতকে জানার কৌতূহল তার মধ্যে স্পষ্ট। পরিবারের সদস্যদের মতে, এই স্বাভাবিক পরিবেশেই মেয়েকে বড় করতে চান দীপিকা ও রণবীর।

মেয়ের লালনপালনের প্রসঙ্গে প্রকাশ পাড়ুকোন আরও জানান, দীপিকা ও রণবীর দুজনেই অত্যন্ত দায়িত্বশীল অভিভাবক। ব্যস্ত পেশাগত জীবনের মধ্যেও তারা মেয়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনও খামতি রাখেন না। আয়া বা সহকারীদের ওপর পুরো দায়িত্ব না ছেড়ে নিজেরাই সময় দেন দুয়াকে। বিশেষ করে দীপিকা অধিকাংশ সময় মেয়ের সঙ্গে কাটান, যদিও কাজের ফাকে রণবীরও সমানভাবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় দুয়া। পরে দীপাবলির সময় সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম প্রকাশ করেন দীপিকা ও রণবীর। ‘দুয়া’ শব্দের অর্থ প্রার্থনা, যা তাদের জীবনের বিশেষ আশীর্বাদের প্রতীক বলেই মনে করেন অনুরাগীরা। এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন এই তারকা দম্পতি। শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করে ফিরেছেন দীপিকা, অন্যদিকে রণবীরের আসন্ন ছবি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে সব কিছুর মাঝেও তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার যে মেয়ে দুয়া, তা স্পষ্ট প্রকাশ পাড়ুকোনের বক্তব্যেই।
তার হঠাৎ এমন মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল অসংখ্য প্রশ্ন
মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন
অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের ট্রাফিক এড়াতে প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিং সেটে যেতেন
ক্যামেরার সামনে হাসিমুখে অভিনয় করলেও পর্দার আড়ালে চলছিল কঠিন লড়াই
আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কিরণ রাও
বিবাহবার্ষিকীর বিশেষ মুহূর্তে অনুরাগীদের জন্য বড় চমক দিলেন রাম চরণ ও উপাসনা কোনিডেলা
জন্মদিনের পরই অনুরাগীদের জন্য বড় ঘোষণা করলেন সুরকার প্রীতম চক্রবর্তী
মাত্র ৩০ বছর বয়সে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালপ্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। তার মৃত্যুর পর সামনে আসা শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
২৫ বছর পরেও ‘লাগান’ দর্শকদের কাছে সমান জনপ্রিয়
সম্প্রতি এক পটকাস্টে অভিনেতা নিজের সেই অভিজ্ঞতার কথা জানান
দীর্ঘদিনের দূরত্ব আর আইনি লড়াইয়ের পর আদালত চত্বরে ঘটল আবেগঘন মুহূর্ত
বিরিয়ানি বিতর্কের রেশ কাটতে না কাটতেই ভাইরাল হল স্ট্যান্ড-আপ কমেডিয়ান মধুর বিরিলের
রাজনৈতিক ডামাডোল কি কোনওভাবে প্রভাব ফেলেছে ধারাবাহিকটির সাফল্যে?
হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছেন , পরে তার মনে হয়েছে , যে জায়গায় পৌঁছানোর কথা ভেবেছিলেন , সেটি অন্য দিকে যাচ্ছে
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...