নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর এখন দেড় হাজার কোটির মাইলফলক পেরিয়েছে। শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল এই ছবি। বিজেপির প্রোপাগান্ডা বলে হামজার মিশনকে কটাক্ষ করা হয়েছে। যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন অনুপম খের-সহ বহু তারকারা। এবার সেই বিতর্কে মুখ খুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
৮ ঘণ্টা কাজের দাবি তোলার পর দীপিকা পাড়ুকোনকে স্পিরিট ছবি থেকে বের করে দিয়েছিলেন ভাঙ্গা। তবে রণবীরের ছবির প্রশংসা করতে পিছু পা হলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "অনেক লেখক অভিনেতাই তো প্রোপাগান্ডার ওপর ভিত্তি করেই নিজেদের কেরিয়ার গড়েছেন, অথচ সেসময়ে পুরো ইন্ডাস্ট্রি বিড়ালের মতো চুপচাপ বসে ছিল। আর এখন সেই একই গোষ্ঠী ধুরন্ধরকে বিদ্রূপ করছে। কাউকে উপহাস করাই যদি আপনাদের প্রধান উদ্দেশ্য হয় তবে নিজেকে উদারপন্থী বলে দাবি করার কোনও অধিকার আপনাদের নেই। জানি না, কবে থেকে সত্যকে প্রোপাগান্ডা বলা হচ্ছে।"
এরপর পরিচালক আরও বলেছেন , "আমি আদিত্য ও রণবীর সিংকে বলতে চাই যে এই কুদৃষ্টি কিন্তু এত সহজে কাটবে না। এক মুঠো লাল লঙ্কা দিয়ে কাজ হবে না। পুরো ক্ষেতটাই জ্বালিয়ে দিতে হবে। গত রাতে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ছবিটি দেখলাম এককথায় অসাধারণ একটা ছবি।"
উল্লেখ্য , গত ১৯ শে মার্চ রিলিজের পর থেকেই বিজেপির প্রোপাগান্ডা তকমায় প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হয় এই ছবিকে। প্রথমবার সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। যদিও তাকে পাল্টা উত্তর দিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। জানিয়েছিলেন একটা ভিডিওতে ছবির সাফল্যে কোনো প্রভাব পড়বেনা। সত্যিই সেই প্রভাব পড়েনি তবে কটাক্ষ যে একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে তাও নয়।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...