নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা – একদিকে যখন আলোর উৎসবে মাতোয়ারা দেশবাসী। অন্যদিকে তখন দীপাবলির বোনাস না পেয়ে মাথায় হাত হরিয়ানার ফতেহাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কর্মীদের। দীপাবলির বোনাস না পেয়ে বেজায় চটে যান তাঁরা। রবিবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ফটক খুলে প্রতিবাদ করেন ক্ষুব্ধ কর্মীরা।
সূত্রের খবর, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল প্লাজার পরিচালনার দায়িত্বে রয়েছে Shrisai and Datar Company. ক্ষুব্ধ এক কর্মী বলেন, “আমি গত এক বছর ধরে সংস্থায় কাজ করছি। কিন্তু আমাদের কোনও বোনাস দেওয়া হয়নি। এমনকী কঠোর পরিশ্রমের পরও সময়মতো আমাদের বেতন দেওয়া হয় না।“
কর্মীদের একাংশের দাবি, দীপাবলিতে বোনাস সরাসরি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। মাত্র ১১০০ টাকা দেওয়া হয়। এর জেরে প্রতিবাদে সামিল হয় প্রায় ২১ জন কর্মী। প্রায় ১০ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। ফটক খোলা ছিল প্রায় ২ ঘণ্টা। শেষ পর্যন্ত কর্মীদের ১০ শতাংশ বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর বিক্ষোভ তুলে নেন কর্মীরা।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের