নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক সহ রাজনৈতিক উভয় চাপ ক্রমেই বাড়ছে। একের পর এক পুলিশ কর্তার শোকজের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। এই আবহে ফের একবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।
কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতির মধ্যেই যুবভারতীকাণ্ডে স্পষ্ট অবস্থান নিলেন রাজ্যপাল। তিনি বলেন, ' মেসির অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের নির্বিঘ্নে মাঠে পৌঁছে যাওয়ার বিষয়টি গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।' তিনি আরও বলেন, ' রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর নাম উঠে আসছে। ক্রীড়ামন্ত্রীর দায় স্বীকার করা উচিত। দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নির্বিঘ্নে এগোতে পারে সেই দিকে দেখতে হবে'
একইসঙ্গে রাজ্যপাল জোর দিয়ে বলেন, তদন্ত যেন কোনও রকম বাধা ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। যুবভারতীকাণ্ডে প্রশাসনিক শোকজের পাশাপাশি রাজ্যপালের এই কড়া মন্তব্যে রাজনৈতিক চাপ আরও তীব্র করেছে। তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের